বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলকিপারকে দলে নিতে চায় ম্যানচেস্টার সিটি

৩০ জুলাই ২০২৬, ০৮:২৩ AM
জেরোনিমো রুল্লি

জেরোনিমো রুল্লি © সংগৃহীত

আর্জেন্টিনার গোলরক্ষক জেরোনিমো রুল্লিকে দলে নিতে আগ্রহ দেখাচ্ছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। ফরাসি ক্লাব অলিম্পিক মার্সেইয়ের এই গোলরক্ষককে দলে এনে জিয়ানলুইজি দোন্নারুম্মার বিকল্প হিসেবে রাখতে চায় প্রিমিয়ার লিগের ক্লাবটি।

ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা দলের হয়ে ফাইনাল পর্যন্ত খেলা রুল্লিই এখন ম্যানচেস্টার সিটির প্রথম পছন্দ। ক্লাবটির বর্তমান গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ড লিডস ইউনাইটেডে যোগ দেওয়ার খুব কাছাকাছি থাকায় তার জায়গা পূরণে রুল্লিকে লক্ষ্য করেছে সিটি।

দোন্নারুম্মাকে প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে রেখেই নতুন একজন নির্ভরযোগ্য বিকল্প চান প্রধান কোচ এনজো মারেস্কা। আর সেই তালিকার শীর্ষে রয়েছেন রুল্লি।

ফুটবলভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফারমার্কটের তথ্য অনুযায়ী, অলিম্পিক মার্সেইয়ের সঙ্গে রুল্লির চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। বর্তমানে তার বাজারমূল্য প্রায় ৬ মিলিয়ন ইউরো।

৩৪ বছর বয়সী রুল্লি ২০২৪ সাল থেকে অলিম্পিক মার্সেইয়ের হয়ে খেলছেন। তিনি ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। এছাড়া ২০২৬ বিশ্বকাপেও রানার্সআপ হওয়া আর্জেন্টিনা দলের স্কোয়াডে ছিলেন তিনি। ওই আসরে এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজের বদলি গোলরক্ষকের দায়িত্ব পালন করেন।

কয়েক মাস আগে বোকা জুনিয়র্সের গোলরক্ষক আগুস্তিন মার্চেসিন চোটে পড়ার পর রুল্লির নামও ক্লাবটির সম্ভাব্য লক্ষ্য হিসেবে আলোচনায় এসেছিল।

গত মৌসুমে অলিম্পিক মার্সেইয়ের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮টি ম্যাচ খেলেছেন রুল্লি। এবার তিনি ফরাসি লিগ ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার সুযোগ পেতে পারেন। পেপ গার্দিওলার বিদায়ের পর এনজো মারেস্কার অধীনে নতুন অধ্যায় শুরু করতে যাওয়া সিটি দলে তাকে যুক্ত করতে চায় ক্লাব কর্তৃপক্ষ।

নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
পিআইবির মহাপরিচালক পদে ফের নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশে বৃষ্টির আভাস, কতদিন থাকবে—জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইসির, প্রতিমন্ত্রী বললেন, ‘সরকা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9