গুচ্ছের ‘বি’ ইউনিটের পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন এখানে

২০ মে ২০২৩, ০১:১৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৭ AM
গুচ্ছের ‘বি’ ইউনিটের পরীক্ষা শেষ

গুচ্ছের ‘বি’ ইউনিটের পরীক্ষা শেষ © ফাইল ছবি

২০২২-২৩ শিক্ষাবর্ষে ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (২০ মে) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মানবিক ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার মোট ১৯টি কেন্দ্রে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণ পরিস্থিতিতে এ পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কমিটি।

গুচ্ছ ভর্তি পরীক্ষার আহ্বায়ক কমিটি সূত্রে জানা যায়, ১৯টি কেন্দ্রের অধীনে ছিলো কয়েকটি উপকেন্দ্রও। এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিনটি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি উপকেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

‘বি’ ইউনিটে বহুনির্বাচনী প্রশ্নে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে বাংলা ও ইংরেজিতে ৩৫ নম্বর করে মোট ৭০ নম্বর এবং সাধারণ জ্ঞানে ৩০ নম্বর ছিলো। পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য শিক্ষার্থীরা ১ নম্বর পাবে। আর প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পাস নম্বর ৩০। আগামী ২৭ মে ‘সি’ (বাণিজ্য) ইউনিটের এবং ৩ জুন ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে তিনটি ইউনিটে পরীক্ষার জন্য মোট আবেদন পড়েছে ৩ লাখ ৩ হাজার ২৩১টি। তার মধ্যে বি ইউনিটে ৭ হাজার ৭৪৬ আসনের বিপরীতে মোট আবেদন করে ৯৬ হাজার ৪৩৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

ব্রাজিল সমর্থকের খাটের নিচে মিলল ৪১০ লিটার মদের উপকরণ, পালি…
  • ১২ জুন ২০২৬
দেশে শিল্পায়নের সম্ভাবনা দেখতে শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদ…
  • ১২ জুন ২০২৬
ডাক্তার বলছেন— ‘শেষ চেষ্টায়’ও বাঁচানো গেল না, ‘অবহেলায় মৃত্…
  • ১২ জুন ২০২৬
দেশের অর্থনীতির মূল তিন স্তম্ভের রূপকার শহিদ জিয়া: সমাজকল্য…
  • ১২ জুন ২০২৬
হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল
  • ১২ জুন ২০২৬
জনকল্যাণ নয়, প্রতারণার বাজেট দেওয়া হয়েছে: এনসিপি
  • ১২ জুন ২০২৬
×