মাদক কারবারির জন্য ৫ পুলিশকে দিতে হয় মাসোহারা, ফোনে মিলল যোগাযোগ ও লেনদেনের প্রমাণ

৩০ জুলাই ২০২৬, ০১:৩৩ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৬, ০১:৩৬ AM
মাদক কারবারি মিজানুর রহমানের ফোনে মিলল পুলিশের সাথে যোগাযোগ ও লেনদেনের প্রমাণ

মাদক কারবারি মিজানুর রহমানের ফোনে মিলল পুলিশের সাথে যোগাযোগ ও লেনদেনের প্রমাণ © টিডিসি

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার আয়নাতলী এলাকায় সাধারণ জনগণের হাতে আটক এক মাদক কারবারির মোবাইল ফোনে কয়েকজন পুলিশ সদস্যের সঙ্গে কথোপকথন ও অর্থ লেনদেনসংক্রান্ত হোয়াটসঅ্যাপ চ্যাট পাওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় স্থানীয় বাসিন্দারা আয়নাতলী এলাকার মাদক কারবারি মিজানুর রহমানকে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে যান। এ সময় উপস্থিত লোকজন তার ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে কয়েকজন পুলিশ সদস্যের সঙ্গে কথোপকথনের তথ্য পান। যদিও কেবল ভবিষ্যতে এ কাজে জড়িত না হওয়ার প্রতিশ্রুতি নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে স্থানীয়দের হাতে আটকের পর ধারণ করা ভিডিওতে দেখা যায়, মোবাইল ফোনে উপ-পরিদর্শক (এসআই) আরিফ হোসেন, এসআই মিঠু দাস, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সহিদুল্লাহ, এএসআই এরশাদ মিয়া, এসআই রফিকুল ইসলাম এবং পুলিশ সদস্য শরিফুল ইসলামের সঙ্গে অসংখ্য চ্যাট ও ভয়েস ক্লিপ রয়েছে তার। এছাড়া কয়েকটি কথোপকথনে অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। 

একটি ভয়েস ক্লিপে মিজানুর রহমান একজন পুলিশ কর্মকর্তাকে বলেন, ভাই, বিকাশে খরচসহ ১০ হাজার টাকা পাঠিয়েছি। অপর একটি কথোপকথনে এএসআই সহিদুল্লাহকে ‘১০ হাজার ২০০ টাকা দিয়েছি, বাকিটা পরে দেব’ বলে উল্লেখ করা হয়েছে। 

এছাড়া পুলিশ সদস্য শরিফুল ইসলামকে ‘৫ হাজার ১০০ টাকা খরচসহ দিয়েছি’ বলেও একটি ভয়েস ক্লিপে শোনা যায়। একটি চ্যাটে এএসআই সহিদুল্লাহর নামে ‘আগামীকালের মধ্যে ৫০ শেষ করবি’-এমন একটি বার্তাও পাওয়া গেছে।

আটকের পর মাদক কারবারি মিজানুর রহমান স্থানীয়দের কাছে দাবি করেন, মাদক ব্যবসা পরিচালনার জন্য তিনি নিয়মিত পাঁচজনকে মাসোহারা দিতেন এবং তার ৪১ জন নিয়মিত ক্রেতা রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগে তিনি একাধিকবার আটক হয়েছেন এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কয়েকটি মামলা রয়েছে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেখা যায়। 

স্থানীয় সালেহ আহমেদ বলেন, আমরা সবার উপস্থিতিতে যা পেয়েছি, তা অনেকেই দেখেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেই যদি এমন অভিযোগ ওঠে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।

ইউপি চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর বলেন, এর আগেও তাকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছিল। তাকে সতর্ক করা হয়েছিল, কিন্তু সে আবারও মাদক ব্যবসায় জড়িয়েছে বলে অভিযোগ রয়েছে।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সে বিষয়ে আমি অবগত নই। কোনো পুলিশ সদস্যের মাদক কারবারির সঙ্গে সম্পর্ক থাকা উচিত নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যুৎতায়িত হয়ে চবি শিক্ষার্থীর মৃত্যু
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘আমি বেঁচে থাকতে নির্বাচন থেকে কেউ সরাতে পারবে না’, বলার কয়…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে উত্তাল দেশের পাবলিক ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব প্রত্যাহারসহ ৬ দাবি  নাহিদ ইস…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ ছাত্রদল নে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন এমপি মাহমুদা মিতু
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9