আর্থিক সাক্ষরতা ও ক্যারিয়ার প্রস্তুতিতে শিক্ষার্থীদের উৎসাহ দিতে উত্তরা ইউনিভার্সিটিতে রোডশো

উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ব্লুপ্রিন্টস ৬.০ রোডশো

উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ব্লুপ্রিন্টস ৬.০ রোডশো © টিডিসি ফটো

ফাইন্যান্সিয়াল মডেলিং, ক্যারিয়ার প্রস্তুতি ও আর্থিক সাক্ষরতা বিষয়ে শিক্ষার্থীদের বাস্তবমুখী ধারণা দিতে উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ব্লুপ্রিন্টস ৬.০ রোডশো। উত্তরা ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের (ইউইউবিসি) সহযোগিতায় নর্থ সাউথ ইউনিভার্সিটি ফাইন্যান্স ক্লাবের  (এনএসইউএপসি)  উদ্যোগে আজ বুধবার (২৯ জুলাই) উত্তরা ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। 

ব্লুপ্রিন্টস ৬.০ বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল মডেলিং কেস কমপিটিশন। প্রতিযোগিতার মূল লক্ষ্য বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের আর্থিক বিশ্লেষণ, ফাইন্যান্সিয়াল মডেলিং, ব্যবসায়িক সমস্যা সমাধান, বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা এবং বাস্তবভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে দক্ষ করে তোলা। প্রতিযোগিতাটি বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।

রোডশোতে প্রতিযোগিতার সার্বিক কাঠামো, বিভিন্ন ধাপ, অংশগ্রহণের যোগ্যতা, নিবন্ধন প্রক্রিয়া, মূল্যায়ন পদ্ধতি এবং সম্ভাব্য ক্যারিয়ার সুযোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। আয়োজকরা পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, রোডশোর মাধ্যমে তারা ফাইন্যান্সিয়াল মডেলিং, ফাইন্যান্সিয়াল লিটারেসি এবং ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেছেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহিত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ফাইন্যান্সিয়াল লিটারেসি (আর্থিক সাক্ষরতা) বিষয়ক বিশেষ সেশন। এতে বক্তব্য দেন ইস্টার্ন ব্যাংকের সিনিয়র ম্যানেজার মো. রাইহান সুলতান বলেন, বর্তমান সময়ে একজন শিক্ষার্থীর জন্য শুধু একাডেমিক শিক্ষা অর্জনই যথেষ্ট নয়; বরং নৈতিক উপায়ে আয়ের উৎস তৈরি, সঠিক আর্থিক পরিকল্পনা, নিয়মিত সঞ্চয়ের অভ্যাস, ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা এবং সচেতন আর্থিক সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা অর্জনও সমান গুরুত্বপূর্ণ।

বিশ্ববিদ্যালয় জীবন থেকেই এসব বিষয়ে সচেতনতা তৈরি হলে ভবিষ্যতে শিক্ষার্থীরা আর্থিকভাবে আরও দায়িত্বশীল ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবেন। এ সময় এনএসইউএপসির প্রতিনিধিরা ব্লুপ্রিন্টস ৬.০ প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

ইউইউবিসি সদস্য মো. সোহেল রনি বলেন, ‘বাংলাদেশের অনেক শিক্ষার্থীর মধ্যেই আর্থিক সাক্ষরতা ও ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা সম্পর্কে পর্যাপ্ত ধারণার অভাব রয়েছে। ব্লুপ্রিন্টস ৬.০ এর মতো উদ্যোগ সেই ঘাটতি পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারে। বর্তমান সময়ে শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষা নয়, শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বাস্তবমুখী দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের বিশ্লেষণী চিন্তাশক্তি, সমস্যা সমাধানের দক্ষতা এবং বাস্তব আর্থিক বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি করে। বিশ্ববিদ্যালয় ও আর্থিক প্রতিষ্ঠানের এমন উদ্যোগ ভবিষ্যতে আর্থিকভাবে সচেতন, দক্ষ ও দায়িত্বশীল একটি প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে।’

এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ, আবেদন ২৬ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে’ অনুষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইবির হল উদ্বোধনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর নিনমাসে প্রথমবারের মতো পেডিয়াট্রিক নিউক্লিয়ার মেড…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি হতে কেউ আবেদন করেনি যে ১১ কলেজে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9