জরুরি সিন্ডিকেট সভা আজ, অচলাবস্থা কাটানোর অপেক্ষায় খুবি

৩০ জুলাই ২০২৬, ০৭:৩৪ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৬, ০৭:৫৫ AM
খুলনা বিশ্ববিদ্যালয়ের লোগো

খুলনা বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি ফাইল ছবি

শিক্ষক কর্তৃক ছাত্রীদের যৌন হয়রানি এবং বিজয় ’২৪ হলের নারী ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগকে কেন্দ্র করে চলমান আন্দোলনের কারণে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) একাডেমিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা এবং পরবর্তী করণীয় নির্ধারণে আজ (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, চলমান পরিস্থিতি নিয়ে সিন্ডিকেটে আলোচনা হবে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত ২২ জুলাই রাতে বিজয় ’২৪ হলের নারী ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের সময় ক্যান্টিনকর্মী ইমাম হাসানকে হাতেনাতে আটক করেন শিক্ষার্থীরা। ঘটনার পরদিন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেন। পরে প্রশাসনের সঙ্গে একাধিক দফা আলোচনা হলেও দাবি পূরণ না হওয়ায় আন্দোলন অব্যাহত থাকে।

আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে - গোপনে ভিডিও ধারণের অভিযোগে আটক ক্যান্টিনকর্মী ইমাম হাসানের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট হল প্রভোস্ট বডিকে জবাবদিহির আওতায় আনা; যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক রুবেল আনছার ও অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক রেজাউল ইসলামের স্থায়ী বহিষ্কার; এবং সম্প্রতি গঠিত ‘স্পন্দন-২৪’ ক্লাবের নিবন্ধন বাতিল।

আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। অভিযুক্ত ক্যান্টিনকর্মী ইমাম হাসান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে হরিণটানা থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সংশ্লিষ্ট ক্যান্টিনের বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া হলের ভেতরে কর্মচারীদের মোবাইল ফোন বহন নিষিদ্ধ করা হয়েছে। অপরাজিতা ও বিজয় ’২৪ ছাত্রী হলে ভবিষ্যতে পুরুষ কর্মী নিয়োগ না দেওয়ার সিদ্ধান্তের পাশাপাশি ক্যান্টিন পরিচালনায় কঠোর নীতিমালা প্রণয়নের কথাও জানিয়েছে প্রশাসন।

এদিকে, যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত অধ্যাপক রুবেল আনছারের বিষয়ে রিভিউ আবেদন জমা পড়লে পুনঃতদন্তের আশ্বাস দিয়েছে প্রশাসন। অপরদিকে, অধ্যাপক রেজাউল ইসলামের বিরুদ্ধে চলমান দুটি তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে প্রশাসনের এসব পদক্ষেপে সন্তুষ্ট নন আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবন ও একাডেমিক ভবনের তালা খুলে দেওয়া হলেও তিন দফা দাবি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা।

চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের পরিচালিত ‘টু টু’ ফেসবুক পেজে ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন চলবে।

এ অবস্থায় আজকের জরুরি সিন্ডিকেট সভাকে বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা। সভায় আন্দোলনের দাবিগুলো, প্রশাসনের পরবর্তী পদক্ষেপ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা।

শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিএসএফের গুলিতে মৃত্যু, ৪০ ঘণ্টা পর আশাদুলের মরদেহ হস্তান্তর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9