রাতে শেষ হচ্ছে গুচ্ছের ভর্তি আবেদন, জমা পড়তে পারে তিন লাখ

৩০ এপ্রিল ২০২৩, ০৮:৩৭ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:০৯ AM
রাতে শেষ হচ্ছে গুচ্ছের ভর্তি আবেদন

রাতে শেষ হচ্ছে গুচ্ছের ভর্তি আবেদন © ফাইল ছবি

২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন আজ রবিবার শেষ হচ্ছে। ভর্তিচ্ছুরা রবিবার (৩০ এপ্রিল) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনের মাধ্যমে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির অনলাইন আবেদন শুরু হওয়ার পর গতকাল শনিবার বিকাল পর্যন্ত দুই লাখের বেশি আবেদন জমা হয়েছে। ধারণা করা হচ্ছে শেষ পর্যন্ত প্রায় তিন লাখ আবেদন জমা হতে পারে।

এর আগে গত ১৮ এপ্রিল গুচ্ছের প্রাথমিক আবেদন প্রক্রিয়া শুরু হয়। নতুন করে সময় আবেদনের সময় বাড়ানো হবে না বলে জানিয়েছেন গুচ্ছের সমন্বয় কমিটির একাধিক সদস্য।

আরও পড়ুন: চারুকলার সাধারণ জ্ঞান অংশের ফল হতে পারে ২০ মে

গুচ্ছ সমন্বয় কমিটির যুগ্ম-আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, রবিবার রাতে প্রাথমিক আবেদন শেষ হবে। এরপর আর নতুন করে আর সময় বাড়ানো হবে না। প্রাথমিক আবেদন শেষে আমরা পরবর্তী ধাপের কাজ শুরু করব।

ভর্তির অনলাইন আবেদন শেষে আগামী ২০ মে মানবিক বিভাগ, ২৭ মে বাণিজ্য বিভাগ ও ৩ জুন বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আগামী ৮ জুনের মধ্যে ফল প্রকাশ করা হবে।

মেধার পাশাপাশি দায়িত্ববোধ ও নৈতিকতায় দক্ষ নাগরিক হতে হবে: ই…
  • ৩০ জুলাই ২০২৬
সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ৩০ জুলাই ২০২৬
‘আপনারা হাসিনাকে কপি করবেন না’ বিএনপির উদ্দেশ্যে নাহিদ ইসলাম
  • ৩০ জুলাই ২০২৬
হত্যাচেষ্টার মামলায় বেরোবির সাবেক উপাচার্য কলিমুল্লাহ গ্রেপ…
  • ৩০ জুলাই ২০২৬
গরুবাজারের সড়কে বর্জ্যের স্তূপ, পথচারী-চালকদের ভোগান্তি
  • ৩০ জুলাই ২০২৬
৩০ মিনিটের ব্যবধানে সিলেটে ফের এনসিপির গাড়িবহরে হামলা
  • ৩০ জুলাই ২০২৬