ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার শুরু

২৯ এপ্রিল ২০২৩, ১১:০৪ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৬ AM
ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার শুরু

ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার শুরু © টিডিসি ফটো

চারুকলা ইউনিটের পরীক্ষার মাধ্যমে ভর্তিযুদ্ধে নেমেছে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু। অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষাগুলো বিভাগীয় শহরে অনুষ্ঠিত হলেও এই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে শুধুমাত্র বিশ্বদ্যিালয় কেন্দ্রে।

বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি পরীক্ষা সমন্বয়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান জানান, চারুকলা অনুষদে ১৩০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৭ হাজার ৭৯টি। সেই হিসাবে এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বে ৫৪ দশমিক ৪৫ জন।

চারুকলা ছাড়া ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।

5464601e-511c-403b-9174-69a69764795c

চারুকলা ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা হবে। এ ইউনিটের বহুনির্বাচনী পরীক্ষার জন্য ৩০ মিনিট ও লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় থাকবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ভর্তিচ্ছুরা অঙ্কন পরীক্ষায় অংশ নেবেন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিস থেকে পাওয়া তথ্যমতে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ২ লাখ ৯৮ হাজার ৪২৯ জন প্রার্থী আবেদন করেছেন। সে অনুযায়ী ৪টি ইউনিটে ৫ হাজার ৯৬৫ আসনের বিপরীতে প্রতিটি আসনের জন্য লড়বেন প্রায় ৫০ জন শিক্ষার্থী।

চারুকলা ইউনিট ছাড়া অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষায় এবার ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। শুধু চারুকলা ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের বহুনির্বাচনী ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা হবে। 

অন্যান্য ইউনিটের বহুনির্বাচনী পরীক্ষার জন্য ৪৫ মিনিট ও লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় থাকবে। ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং এসএসসি বা সমমান ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার ফলাফলের ওপর থাকবে ২০ নম্বর।

মেধার পাশাপাশি দায়িত্ববোধ ও নৈতিকতায় দক্ষ নাগরিক হতে হবে: ই…
  • ৩০ জুলাই ২০২৬
সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ৩০ জুলাই ২০২৬
‘আপনারা হাসিনাকে কপি করবেন না’ বিএনপির উদ্দেশ্যে নাহিদ ইসলাম
  • ৩০ জুলাই ২০২৬
হত্যাচেষ্টার মামলায় বেরোবির সাবেক উপাচার্য কলিমুল্লাহ গ্রেপ…
  • ৩০ জুলাই ২০২৬
গরুবাজারের সড়কে বর্জ্যের স্তূপ, পথচারী-চালকদের ভোগান্তি
  • ৩০ জুলাই ২০২৬
৩০ মিনিটের ব্যবধানে সিলেটে ফের এনসিপির গাড়িবহরে হামলা
  • ৩০ জুলাই ২০২৬