ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু শনিবার

২৮ এপ্রিল ২০২৩, ০২:৪৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৬ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (২৯ এপ্রিল) শুরু হচ্ছে। চারুকলা ইউনিট ব্যতিত অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা গতবারের মতো ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি পরীক্ষা সমন্বয়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান জানান, চারুকলা অনুষদে ১৩০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৭ হাজার ৭৯টি। সেই হিসাবে এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বে ৫৪ দশমিক ৪৫ জন।

চারুকলা ছাড়া ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: জবিতে ব্যবসায় শিক্ষা বিভাগে প্রফেশনাল এমবিএ প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি

চারুকলা ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা হবে। এই ইউনিটের বহুনির্বাচনী পরীক্ষার জন্য ৩০ মিনিট ও লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় থাকবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ভর্তিচ্ছুরা অঙ্কন পরীক্ষায় অংশ নেবেন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিস থেকে পাওয়া তথ্যমতে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য ২ লাখ ৯৮ হাজার ৪২৯ জন প্রার্থী আবেদন করেছেন। সে অনুযায়ী ৪টি ইউনিটে ৫ হাজার ৯৬৫ আসনের বিপরীতে প্রতিটি আসনের জন্য লড়বেন প্রায় ৫০ জন শিক্ষার্থী।

মেধার পাশাপাশি দায়িত্ববোধ ও নৈতিকতায় দক্ষ নাগরিক হতে হবে: ই…
  • ৩০ জুলাই ২০২৬
সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ৩০ জুলাই ২০২৬
‘আপনারা হাসিনাকে কপি করবেন না’ বিএনপির উদ্দেশ্যে নাহিদ ইসলাম
  • ৩০ জুলাই ২০২৬
হত্যাচেষ্টার মামলায় বেরোবির সাবেক উপাচার্য কলিমুল্লাহ গ্রেপ…
  • ৩০ জুলাই ২০২৬
গরুবাজারের সড়কে বর্জ্যের স্তূপ, পথচারী-চালকদের ভোগান্তি
  • ৩০ জুলাই ২০২৬
৩০ মিনিটের ব্যবধানে সিলেটে ফের এনসিপির গাড়িবহরে হামলা
  • ৩০ জুলাই ২০২৬