গুচ্ছ ভর্তিতে যত আবেদন পড়ল

১৮ এপ্রিল ২০২৩, ০৭:১১ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৫ AM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) বেলা ১২টা থেকে আবেদন শুরু হয়েছে। আবেদনগ্রহণ চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

গুচ্ছের টেকনিক্যাল কমিটি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিট পর্যন্ত সাড়ে ১৭ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন। এদের মধ্যে টাকা পরিশোধ করেছেন সাড়ে ১২ হাজারের বেশি শিক্ষার্থী।

ওই সূত্র আরও জানায়, সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটে। এই ইউনিটে ১২ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে ফি পরিশোধ করেছেন ৮ হাজার ৮০০ শিক্ষার্থী।

এছাড়া ‘বি’ ইউনিটে আবেদন করেছেন ৩ হাজার ৫০০ এর অধিক শিক্ষার্থী। এদের মধ্যে ফি পরিশোধ করেছেন ২ হাজার ৪০০ জন। আর ‘সি’ ইউনিটে আবেদন করেছেন এক হাজার ৮০০ শিক্ষার্থী। ফি পরিশোধ করেছেন ১১৪০ জন।

জানা গেছে, ২০ মে 'বি' ইউনিট, ২৭ মে 'সি' ইউনিট ও ৩ জুন ‘এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছরও ওয়েবসাইটে প্রদত্ত পরীক্ষা কেন্দ্রের তালিকা থেকে শিক্ষার্থীরা একটি কেন্দ্র পছন্দ করতে পারবেন। 

আবেদন যোগ্যতা হিসেবে ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৮, ২০১৯ ও ২০২০ সালের এসএসসি বা সমমান এবং ২০২১ ও ২০২২ সালের এইচএসসি বা সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল), এ লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় (সমমান নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদনক্রমে) উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। 

বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখা হতে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে যথাক্রমে ইউনিট 'এ', ইউনিট 'বি' ও ইউনিট 'সি' তে আবেদন করবেন। 

গুচ্ছ ভর্তি পরীক্ষায় ইউনিট ভিত্তিক আবেদনের যোগ্যতা ভিন্ন। 'এ' ইউনিটে বিজ্ঞান শাখা হতে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৮.০০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখাসহ মাদ্রাসা বোর্ড (বিজ্ঞান) এবং ভোকেশনাল (এইচএসসি) বিজ্ঞান শাখা হিসাবে বিবেচিত হবে। 

'বি' ইউনিটে মানবিক শাখা হতে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের মানবিক শাখাসহ মিউজিক, গার্হস্থ্য অর্থনীতি এবং মাদ্রাসা বোর্ড (সাধারণ, মুজাব্বিদ) মানবিক শাখা হিসাবে বিবেচিত হবে। 

হরমুজ প্রণালিতে টোল আদায় পরিকল্পনার অনুমোদন
  • ৩১ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence