মডেল কলেজ নির্বাচন করছে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন ৩০ আগস্টের মধ্যে

৩০ জুলাই ২০২৬, ০৬:৪৪ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৬, ১২:২৫ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো ও বিজ্ঞপ্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো ও বিজ্ঞপ্তি © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি অনার্স ও মাস্টার্স পর্যায়ের কলেজগুলোর মধ্য থেকে নির্ধারিত কি পারফরম্যান্স ইন্ডিকেটরস (কেপিআই) এর ভিত্তিতে ‘মডেল কলেজ নির্বাচন ২০২৬’ কার্যক্রম শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কলেজগুলোকে নির্ধারিত তথ্য অনলাইনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য মতে, নির্ধারিত কেপিআইয়ের ভিত্তিতে কলেজগুলোর সার্বিক কার্যক্রম ও পারফরম্যান্স মূল্যায়ন করে ‘মডেল কলেজ নির্বাচন ২০২৬’ সম্পন্ন করা হবে। এজন্য আগামী ৩০ আগস্টের এর মধ্যে সংশ্লিষ্ট কলেজগুলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পোর্টালে প্রবেশ করে ‘মডেল কলেজ নির্বাচন তথ্য ছক’ যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে।

কলেজগুলোকে নির্ধারিত ওয়েব লিংকে (https://collegeportal.nu.ac.bd/) প্রবেশ করে অথবা কলেজ কোড ও পাসওয়ার্ড ব্যবহার করে কলেজ পোর্টালে লগইন করে তথ্য জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, মডেল কলেজ হিসেবে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর তালিকা গণমাধ্যমে প্রকাশ করা হবে। পাশাপাশি জাতীয় পর্যায়ে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কলেজগুলোকে অ্যাওয়ার্ড ও সম্মাননা প্রদান করা হবে।

May be an image of blueprint, map and text

আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেসবুকে ছড়াল এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের তথ্য সংগ্রহের …
  • ০১ অক্টোবর ২০২৬
তুরাগ নদ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ০১ অক্টোবর ২০২৬
শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬