নাহিদ ইসলামের সাথে শাবিপ্রবি ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ

৩০ জুলাই ২০২৬, ০৬:২৬ PM
নাহিদ ইসলামের সাথে শাবিপ্রবি ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ

নাহিদ ইসলামের সাথে শাবিপ্রবি ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের একটি প্রতিনিধি দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলামের সাথে এক সৌজন্য সাক্ষাত করেছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে 'অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক সমাবেশ শেষে এ সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় অঙ্গনে শান্তি, সৌহার্দ্য ও গঠনমূলক রাজনীতির বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয় বলে ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে।

সৌজন্য সাক্ষাৎ শেষে এ বিষয়ে শাবিপ্রবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ছাত্রশক্তি নেতাকর্মীদের সাথে শাবিপ্রবি ছাত্রদলের সৌজন্য সাক্ষাতের মূল উদ্দেশ্য ছিল শান্তি, সৌহার্দ্য ও গঠনমূলক রাজনীতির বার্তা পৌঁছে দেওয়া। কিন্তু দুঃখজনকভাবে, এনসিপির কতিপয় নেতাকর্মীর বক্তব্য ও আচরণ বর্তমান রাজনৈতিক সংস্কৃতিকে কলুষিত করছে এবং একটি বিভেদের পরিবেশ সৃষ্টি করছে।

এ সময় নাঈম সরকার এনসিপি ও ছাত্রশক্তির প্রতি আহ্বান জানিয়ে বলেন, দায়িত্বশীল ও গঠনমূলক রাজনীতির ধারায় ফিরে এসে ক্যাম্পাস এবং সামগ্রিকভাবে বাংলাদেশে সম্প্রীতির পরিবেশ বজায় রাখুন।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬