শাবিপ্রবিতে ছাত্রীদের মাতৃত্বকালীন উপস্থিতি ৪০ শতাংশ করার প্রস্তাব, বিভাগীয় প্রধানদের সায়

২০ জুলাই ২০২৬, ০৯:৩৪ PM
বিভাগীয় প্রধানদের সাথে শাবিপ্রবি উপাচার্যের মতবিনিময় সভা

বিভাগীয় প্রধানদের সাথে শাবিপ্রবি উপাচার্যের মতবিনিময় সভা © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মাতৃত্বকালীন নারী শিক্ষার্থীদের পড়াশোনা ও শারীরিক সুস্থতার কথা বিবেচনা করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ন্যূনতম উপস্থিতির হার ৪০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। সোমবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানদের সাথে এক মতবিনিময় সভায় এ প্রস্তাব উত্থাপন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

সভায় উপাচার্য বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গর্ভবতী ও মাতৃত্বকালীন নারী শিক্ষার্থীদের শারীরিক ও পারিপার্শ্বিক সীমাবদ্ধতার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, নারী শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখা এবং তাদের মাতৃত্বকালীন শারীরিক দিক বিবেচনায় নিয়ে ক্লাসে ন্যূনতম উপস্থিতির বাধ্যবাধকতা কমিয়ে ৪০ শতাংশ করা প্রয়োজন।

এ সময় উপস্থিত সকল বিভাগীয় প্রধান উপাচার্যের এ প্রস্তাবকে সাধুবাদ জানান এবং সর্বসম্মতভাবে এতে সম্মতি প্রকাশ করেন।

উত্থাপিত প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের আগামী অ্যাকাডেমিক কাউন্সিলে পেশ করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

এ ছাড়াও নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের অ্যাকাডেমিক গতিশীলতা বজায় রাখার লক্ষ্যে বিভাগীয় প্রধানগণের তাগিদ দেন। তিনি পরীক্ষা শেষ হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে ফল প্রকাশের জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান। একই সাথে চলমান সেমিস্টারের ফলাফল আগামী ৩০ জুলাইয়ের মধ্যে প্রকাশের জন্য বিভাগীয় প্রধানদের তাগিদ দেন।

এ মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেনসহ বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।

আপনি কি ভিসি-প্রোভিসির চেয়েও বড়?—কর্মীকে সিট না দেওয়ায় প্…
  • ৩১ আগস্ট ২০২৬
বাবা স্বপ্ন দেখতেন বিসিএস ক্যাডার হবো, এখন অনেক বিসিএস ক্যা…
  • ৩১ আগস্ট ২০২৬
গবেষণায় বিশেষ অবদানের জন্য স্টেট ইউনিভার্সিটির ১৭ শিক্ষককে …
  • ৩১ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত
  • ৩১ আগস্ট ২০২৬
মেসির অবসরের পর যা বলল আর্জেন্টিনা ফুটবল
  • ৩১ আগস্ট ২০২৬
সুফল পাবেন ৩৩ লাখ, সরকারের যাবে ১ লাখ ৫ হাজার কোটি
  • ৩১ আগস্ট ২০২৬