সারজিস আলম

এনসিপির বহরে হামলা হলেও সামনে-পেছনে ও রাস্তার পাশে থাকা পুলিশ নাটক দেখেছে

৩০ জুলাই ২০২৬, ০৪:৫৩ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৬, ০৪:৫৪ PM
সারজিস আলম

সারজিস আলম © টিডিসি ফটো

‘আমাদের ওপর হামলা হয়েছে আর সামনে-পেছনে ও রাস্তার পাশে থাকা পুলিশ তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখেছে’ বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

আজ বৃহস্পতিবার (৩০ জুন) গোলাপগঞ্জে হামলার ঘটনার পর সিলেট শহরে পৌঁছে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি। 

সারজিস আলম বলেন, সামনে-পিছনে পুলিশের গাড়ি আবার রাস্তার পাশে ৫০ জন পুলিশ দাঁড়িয়ে থাকে তারপর আমাদের উপর ইটপাটকেল ছুঁড়ে। কিন্তু পুলিশ কাউকে কখনো বাঁধা দেয়না। এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার হয়নি বলে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এই পুলিশ বাংলাদেশের পুলিশ না এটা তারেক রহমানের পেটোয়া পুলিশ। 

এর আগে সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে বহন করা গাড়িতে হামলা হয়েছে। গাড়ির পেছনের কাচ ভেঙে গেছে। হামলার জন্য বিএনপিকে দায়ী করেছেন সারজিস।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬