গুচ্ছে থাকছে ২২ বিশ্ববিদ্যালয়, ভিসিদের সভায় চূড়ান্ত

১৬ এপ্রিল ২০২৩, ০৫:০১ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৯ AM
লোগো

লোগো © ফাইল ছবি

২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় এবারও ২২ বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে। রোববার (১৬ এপ্রিল) গুচ্ছের উপাচার্যদের এক জরুরি সভায় এটি চূড়ান্ত করা হয়েছে।

সভা সূত্রে জানা গেছে, গতকাল শনিবার গুচ্ছে থাকতে ২২ বিশ্ববিদ্যালয়কে নির্দেশনা দেন রাষ্ট্রপতি। তাঁর নির্দেশনার পর আজ জরুরি সভা ডাকা হয়। বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত ভার্চুয়ালি এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সবগুলো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যই গুচ্ছে থাকার সিদ্ধান্তের কথা জানায়।

সভায় উপস্থিত একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, গুচ্ছ যেভাবে চলছিল সেভাবেই চলবে। এটি চূড়ান্ত। আগামীকাল সোমবার রাতে গুচ্ছের ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মঙ্গলবার (১৮ এপ্রিল) জাতীয় পত্রিকায় এটি বিজ্ঞপ্তি আকারে যাবে।

ভর্তি বিজ্ঞপ্তি পেছানোর কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি আরও জানান, আগামীকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা রয়েছে। সেজন্য বিজ্ঞপ্তি প্রকাশের সময়সীমা একদিন পেছানো হয়েছে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ্ আজম শান্তনু দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গুচ্ছের আকাশে যে কালো মেঘ জমেছিল তা কেটে গেছে। গত বছর যারা গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তারা সকলেই থাকছে। ২২ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়েই গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে গতকাল শনিবার রাষ্ট্রপতির নির্দেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে একটি প্রজ্ঞাপনে ২২ বিশ্ববিদ্যালয়কে গুচ্ছে থাকার আদেশ দেওয়া হয়।

আদেশে বলা হয়ে, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলরের অভিপ্রায় অনুযায়ী বিগত সময়ে যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষায় যুক্ত ছিল তাদের অংশগ্রহণে ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে দায়িত্ব প্রদান করা হলো।

একইসঙ্গে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ হতে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়কে একক ভর্তি পরীক্ষার আওতায় নেয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে ইউজিসিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

জাবিরদের প্রতিনিধি হয়ে সংসদে যাচ্ছেন রোকেয়া বেগম
  • ২০ এপ্রিল ২০২৬
নতুন নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে ইরান
  • ২০ এপ্রিল ২০২৬
দাওয়াত না পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ কর…
  • ২০ এপ্রিল ২০২৬
বিএনপির মনোনয়নে এমপি হচ্ছেন জিল্লুর রহমানের স্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
এমপি হচ্ছেন নগর বিএনপি নেত্রী নাদিয়া পাঠান, খুশি আওয়ামী লী…
  • ২০ এপ্রিল ২০২৬
ঈদ পর্যন্ত উচ্ছেদ না করার আকুতি জবি টিএসসির ২৫ দোকানির
  • ২০ এপ্রিল ২০২৬