৮ ট্রেডে প্রশিক্ষণ দেবে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র, বৃত্তি মিলবে প্রতিদিন 

২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ PM
বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র

বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) ঢাকাকেন্দ্রে চতুর্থ শিল্পবিপ্লব (৪আইআর) সম্পর্কিত আধুনিক ও স্মার্ট প্রযুক্তিতে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে ৩ মাস মেয়াদি প্রশিক্ষণ শুরু হচ্ছে। অর্থ বিভাগের স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (এসআইসিআইপি) আওতায় ৮ম ব্যাচের এই প্রশিক্ষণ কার্যক্রম আগামী ২২ অক্টোবর থেকে শুরু হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী প্রত্যেক প্রশিক্ষণার্থীকে উপস্থিতির ভিত্তিতে প্রতিদিন ৪০০ টাকা হারে বৃত্তি দেওয়া হবে। বৃত্তির ৮০ শতাংশ সনদপত্র দেওয়ার সময় এবং বাকি ২০ শতাংশ চাকরিতে প্রবেশের পর প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার সাপেক্ষে প্রদান করা হবে।

প্রশিক্ষণের মেয়াদ: ৩ মাস (৩০০ ঘণ্টা)

প্রশিক্ষণ শুরুর তারিখ: ২২ অক্টোবর ২০২৬

প্রশিক্ষণের সময়: সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত

ক্লাসের দিন: রবিবার থেকে বৃহস্পতিবার

যে ৮টি ট্রেডে প্রশিক্ষণ

১. নিউমেটিক অ্যান্ড হাইড্রোলিক সিস্টেম অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স

২. ইন্ডাস্ট্রিয়াল রোবট অপারেশন অ্যান্ড ট্রাবলশুটিং

৩. ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাপ্লিকেশন

৪. অ্যাডভান্স সিএনসি মেশিনিং সেন্টার অপারেশন অ্যান্ড প্র্যাকটিস

৫. ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন

৬. থ্রিডি প্রিন্টিং অ্যান্ড থ্রিডি স্ক্যানিং উইথ সলিডওয়ার্কস

৭. ক্যাড-ক্যাম (মেকানিক্যাল)

৮. ড্রোন অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স

আসন সংখ্যা: প্রতি ট্রেডে ২৫ জন।

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা এসএসসি পাসসহ সংশ্লিষ্ট শিল্পে ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: ২০ থেকে ৪৫ বছর।

আরও দেখুন: দরজা ভেঙে বিউটিশিয়ানের লাশ উদ্ধার করল পুলিশ

প্রয়োজনীয় কাগজপত্র: সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ও স্ট্যাম্প সাইজের ১ কপি ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব ও পারিবারিক আয়ের সনদপত্র।

ফরম প্রাপ্তি ও জমাদানের স্থান: অ্যাডভান্সড ট্রেনিং অ্যান্ড ইনোভেশন কমপ্লেক্স (এটিআইসি), অফিস কক্ষ-৯ম তলা, বিটাক, ঢাকা। এছাড়া বিটাকের ওয়েবসাইটের প্রশিক্ষণ সেবা বক্স এবং ফেসবুক পেজ ‘SICIP-BITAC’ থেকেও ফরম পাওয়া যাবে।

আবেদনের শেষ তারিখ: ১৪ অক্টোবর ২০২৬।

নির্বাচনী পরীক্ষা: ১৫ অক্টোবর ২০২৬।

যোগাযোগ: ০১৭৯৭১১২৩৪১ (হোয়াটসঅ্যাপ)।

বিস্তারিত জানতে নিচে দেখুন।

৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা কোন নিয়মে, জানাল মন্ত্রণালয়
  • ১৪ অক্টোবর ২০২৬
বগুড়ায় স্কুল ছাত্রীদের ১৫০টি বাইসাইকেল উপহার
  • ১৪ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা, শানাক্ত হলো আওয়ামী লীগের যে ৪ নেতা
  • ১৪ অক্টোবর ২০২৬
‘ওই ছাত্রীকে ‘সরি’ বলতে লাঠিতে ভর দিয়ে ১০ মিনিট দাঁড়িয়ে …
  • ১৪ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় পচা ডিম দিয়ে বেকারি পণ্য তৈরি, প্রতিষ্ঠানকে…
  • ১৪ অক্টোবর ২০২৬
১৫ তরুণ পাচ্ছেন ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’, অনুদান পাচ্…
  • ১৪ অক্টোবর ২০২৬