দরজা ভেঙে বিউটিশিয়ানের লাশ উদ্ধার করল পুলিশ

২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ AM
নিহত মনি খান

নিহত মনি খান © সংগৃহীত

খুলনা মহানগরীর করিমনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে মনি খান নামে এক বিউটিশিয়ানের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার থেকে ঘরের দরজা বন্ধ থাকার পর বুধবার পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে করিমনগর মসজিদ লেনের একটি বাসা থেকে সোনাডাঙ্গা থানা-পুলিশ তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার থেকে মনি খান ঘরের দরজা বন্ধ করে রেখেছিলেন। বুধবার পরিবারের সদস্যরা দীর্ঘ সময় ধরে দরজা বন্ধ দেখতে পেয়ে ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে।

আরও দেখুন: বাস ড্রাইভারের অবহেলায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৯ যাত্রীর

মনি খান করিমনগর মসজিদ লেনের আজাদুল হকের ভাড়াটিয়া ছিলেন। তার স্বামীর নাম হোসাইন রশিদ খান। তিনি পেশায় বিউটিশিয়ান ছিলেন।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘মঙ্গলবার থেকে মনি খান ঘরের দরজা বন্ধ করে রেখেছিলেন। পরে বুধবার দুপুরে পুলিশের সহযোগিতায় দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়।’

প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে মনি খান আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ। তবে এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

সাত মাসে ২ কোটি শিশুকে টিকা দিয়েছে সরকার: স্বাস্থ্য প্রতিমন…
  • ১৪ অক্টোবর ২০২৬
উপজেলা বিএনপির আহ্বায়ক-সদস্য সচিব হলেন দুই শিক্ষক, বললেন— ‘…
  • ১৪ অক্টোবর ২০২৬
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য ইস্যুতে নন-এমপিও প্রতিষ্ঠা…
  • ১৪ অক্টোবর ২০২৬
​এআই দিয়ে হুবহু মানুষের মতো ভয়েস তৈরি করবেন যেভাবে
  • ১৪ অক্টোবর ২০২৬
কিশোরমনের জিজ্ঞাসা ও কৈশোরকালীন স্বাস্থ্য সম্পর্কে ট্যাবু ভ…
  • ১৪ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: রিমান্ড শেষে আয়াশ-মার্জিয়া ক…
  • ১৪ অক্টোবর ২০২৬