সফটওয়্যার আপডেটের পর তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি

০৩ এপ্রিল ২০২৩, ০১:২৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
প্রকৌশল গুচ্ছভুক্ত তিন বিশ্ববিদ্যালয়ের লোগো

প্রকৌশল গুচ্ছভুক্ত তিন বিশ্ববিদ্যালয়ের লোগো © ফাইল ছবি

২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি টেকনিক্যাল কমিটি। এবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা গ্রহণের দায়িত্ব পালন করবে। তাদের সফটওয়্যার আপডেট করা হলেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

এর আগে একটি সভা করে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেন উপাচার্যরা। আগামী ১৭ জুন এ পরীক্ষা হতে পারে। তবে এটি এখনো চূড়ান্ত নয়। মে মাসের মাঝামাঝি ভর্তি আবেদন গ্রহণের সম্ভাব্য সময়সীমাও নির্ধারণ করা হয়েছিল।

ভর্তি পরীক্ষার বিষয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন সোমবার (৩ এপ্রিল) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষার জন্য সফটওয়্যার আপডেটের কাজ চলছে। এটি হলে সভা করে তারিখ ঘোষণা করা হবে। এখনো ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়নি।

প্রকৌশল গুচ্ছভুক্ত অপর বিশ্ববিদ্যালয় হলো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট)। গত বছর পরীক্ষার দায়িত্বে ছিল কুয়েট। এর আগে চুয়েট দায়িত্ব পালন করে। এবারই প্রথমবারের মতো রুয়েট ভর্তি পরীক্ষা গ্রহণের দায়িত্ব পালন করবে।

মেলবোর্ন ইউনিভার্সিটিতে হিউম্যান রাইটস স্কলারশিপে উচ্চশিক্ষ…
  • ৩০ জুলাই ২০২৬
মালয়েশিয়ার শ্রমবাজার শুরু হবে কবে জানালেন উপদেষ্টা মাহ্দী আ…
  • ৩০ জুলাই ২০২৬
অপেক্ষমান তালিকায় প্রথম, নির্দেশনা বুঝতে না পারায় বিশ্ববিদ্…
  • ৩০ জুলাই ২০২৬
সাউথইস্ট ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আইইউটি ক্যারিয়ার অ্যান্ড বিজ…
  • ৩০ জুলাই ২০২৬
বড় নিয়োগ বিজ্ঞপ্তি কারিগরি শিক্ষা অধিদপ্তরে, পদ ১৯৭, আবেদন …
  • ৩০ জুলাই ২০২৬
মেসির অবসরের পরও বিশ্ব ফুটবলে রাজত্ব করবে আর্জেন্টিনা?
  • ৩০ জুলাই ২০২৬