মেডিকেল ভর্তিতে আগের নিয়ম বহাল চায় বিপিএমসিএ

২৮ মার্চ ২০২৩, ১১:০৪ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
মেডিকেল ভর্তিতে আগের নিয়ম বহাল রাখার দাবি জানিয়েছে বিপিএমসিএ

মেডিকেল ভর্তিতে আগের নিয়ম বহাল রাখার দাবি জানিয়েছে বিপিএমসিএ © ফাইল ছবি

দেশের মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির যোগ্যতার ক্ষেত্রে আগের নিয়ম বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)। সংগঠনটির সভাপতি এম এ মুবিন খান ও সাধারণ সম্পাদক ড. আনোয়ার হোসেন খান স্বাস্থ্যমন্ত্রীর কাছে লিখিত আবেদনে এ দাবি জানিয়েছেন।

এতে বিদেশি শিক্ষার্থীদের জীববিজ্ঞানে জিপিএ-৪ এর পরিবর্তে আগের মতো ৩.৫০ জিপিএ বহাল রাখার আবেদন জানানো হয়েছে। অন্যথায় ছাত্র হারাবে বেসরকারি মেডিকেল কলেজ। দেশ রাজস্ব হারাবে দেশ। যেসব বিদেশি শিক্ষার্থী আসতেন তারা অন্য দেশে চলে যাবেন বলে দাবি করা হয়েছে।

বিপিএমসিএ সভাপতি এম এ মুবিন খান বলেন, স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান চাহিদা ও বেসরকারি মেডিকেল কলেজের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিতে ভর্তি নিয়ে জটিলতার সমাধান হওয়া জরুরি।

আবেদনে বলা হয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় সরকারি নিয়মে সব শিক্ষার্থীর সাংবিধানিকভাবে মৌলিক অধিকার বহাল রেখে ভর্তির সুযোগ ও বিদেশি শিক্ষার্থীদের জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৩.৫০ বহাল রাখতে হবে। ২০২২-২৩ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজে দেশি-বিদেশি শিক্ষার্থী ভর্তির বিষয়ে আবেদনে পর্যবেক্ষণ তুলে ধরেছে বিপিএমসিএ।

বলা হয়েছে, মেডিকেলে ভর্তি পরীক্ষায় ১ লাখ ৪০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। সরকার নির্ধারিত নিয়ম প্রতিপালন করে পাস নম্বর ৪০ পেয়ে প্রায় ৪৯ হাজার শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। সরকারি নিয়ম অনুযায়ী তাদের বেসরকারি মেডিকেলে ভর্তি হতে আইনগত ও মৌলিক অধিকার রয়েছে। যোগ্য ঘোষিত নির্ধারিত সংখ্যক শিক্ষার্থীকে ভর্তির সুযোগ না দিয়ে নিয়ম পরিবর্তন করে ৩৫ হাজার পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেয়া হচ্ছে।

এতে উত্তীর্ণ ও সরকার কর্তৃক যোগ্য ঘোষিত প্রার্থীর মৌলিক অধিকার বহাল রাখা সরকারের দায়িত্ব। এতে সংক্ষুব্ধ হয়ে অনেকে আদালতে যেতে পারেন ও আইনি জটিলতা তৈরি হতে পারে বলে এতে দাবি করা হয়েছে।

ইসরায়েল ও ইরান এই অঞ্চলকে যুদ্ধে টেনে আনছে: কাতারের প্রধানম…
  • ২০ মার্চ ২০২৬
ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence