যে কারণে কমেছে মেডিকেলের পাশের হার

১২ মার্চ ২০২৩, ০২:৫০ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
এবছর কমেছে মেডিকেলের পাশের হার

এবছর কমেছে মেডিকেলের পাশের হার © সংগৃহীত

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পরীক্ষায় অংশ নেন এক লাখ ৩৫ হাজার ৮০০ জন। পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ। এরমধ্যে মেয়ে শিক্ষার্থী ২৮ হাজার ৩৮১ জন এবং ছেলে শিক্ষার্থী ২০ হাজার ৮১৩ জন। পরীক্ষায় সর্বমোট পাসের মধ্যে ছেলে পাসের হার ৪২ দশমিক ৩১ শতাংশ। মেয়ে পাসের হার ৫৭ দশমিক ৬৯ শতাংশ। এতে প্রথম স্থান দখল করেছেন রাফসান জামান।

রোববার (১২ মার্চ) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের পুরোনো ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন এক লাখ ৩৯ হাজার শিক্ষার্থী। আর পরীক্ষায় অংশ নেন এক লাখ ৩৫ হাজার ৮০০ জন। পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ। 

মেডিকেলের পাশের হার কম প্রসঙ্গে তিনি বলেন, আমরাও দেখেছি এবার পাশের হার কম। তার অনেকগুলো কারণ হতে পারে তার মধ্যে একটি কারণ হলো গতবার ছিল একটা সংক্ষিপ্ত সিলেবাসে। এবার পূর্ণ সিলেবাসে আমরা পরীক্ষা নিয়েছি। করোনার জন্য গতবছর সংক্ষিপ্ত করা হয়েছিল সেজন্য হয়তো পাশের হার একটু বেশি ছিল। আর এবার পাশের হার কম। 

আরও পড়ুন: এক ক্লিকে দেখুন মেডিকেল ভর্তি পরীক্ষার ফল

তিনি আরও জানান, সারা দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এবার শিক্ষার্থী ভর্তির জন্য আসন আছে ৪ হাজার ৩৫০টি। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মেধাক্রম অনুযায়ী প্রথম ৪ হাজার ৩৫০ জন এসব কলেজে ভর্তি হতে পারবেন।

উত্তীর্ণ বাকি শিক্ষার্থীরা বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি হতে পারবেন। সারাদেশে ৭১টি বেসরকারি মেডিকেল কলেজে এবার শিক্ষার্থী ভর্তির জন্য মোট আসন রাখা হয়েছে ৬ হাজার ৭৭২টি।

শিক্ষামন্ত্রীকে আজিজির প্রশ্ন, শিক্ষক-কর্মচারীরা মে মাসের ব…
  • ১৩ জুন ২০২৬
ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
  • ১৩ জুন ২০২৬
পাকা আম কতটুকু পরিমাণে খাওয়া নিরাপদ?
  • ১৩ জুন ২০২৬
কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১৩ জুন ২০২৬
জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরে জড়িত পুলিশ সদস্যদের শাস্…
  • ১৩ জুন ২০২৬
ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে ইসলামী বিশ্ববিদ্যালয়
  • ১৩ জুন ২০২৬
×