মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল দেখবেন যেভাবে

১২ মার্চ ২০২৩, ০৯:১১ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আজ অথবা আগামীকাল

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আজ অথবা আগামীকাল © ফাইল ছবি

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার্থীর ফল প্রকাশ করা হতে পারে আজ রোববার অথবা আগামীকাল। ইতিমধ্যে ওএমআর শিট দেখার কাজ শেষ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। ফল প্রকাশের পর তিনভাবে জানতে পারবেন শিক্ষার্থীরা। শনিবার (১১ মার্চ) বুয়েট এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

জানা গেছে, ফলাফল প্রকাশের পর https://result.dghs.gov.bd/mbbs ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে। এ ছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের https://dgme.portal.gov.bd/ ওয়েবসাইটেও ফলাফল বিষয়ক তথ্য প্রকাশ করা হবে। পাশাপাশি এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। আবেদন করার সময় দেয়া মোবাইল ফোন নম্বরে ফলাফল পাওয়া যাবে।

এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন এক লাখ ৩৯ হাজার ২১৭ জন শিক্ষার্থী। তবে পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৪০৪ জন। সূত্র জানায়, রাতে ওএমআর স্ক্রিনিং শেষ হলে রোববার (১২ মার্চ) বিকেলে ফল প্রকাশ করা হবে। রাতে কাজ শেষ করতে না পারলে সোমবার (১৩ মার্চ) ফল প্রকাশ করা হবে।

গত শুক্রবার (১০ মার্চ) সারা দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।  রাজধানী ছাড়াও ১৪টি জেলা শহরে মেডিকেল কলেজের এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরগুলোর মধ্যে ছিল- রাজশাহী, পাবনা, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, খুলনা, রংপুর, সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর, দিনাজপুর, বগুড়া ও গোপালগঞ্জ।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএসে চার হাজার ৩৫০টি আসন রয়েছে। মেধা কোটায় তিন হাজার ৩৮৪ জন, জেলা কোটায় ৮৪৬ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৮৭ জন ও উপজাতি কোটায় ৩৩ জন ভর্তির সুযোগ পাবেন। আসনপ্রতি এবার লড়েছে প্রায় ৩২ জন।

৭১টি বেসরকারি মেডিকেল কলেজের ছয় হাজার ৭৭২টি আসনের জন্য ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে থেকে ৩৩ হাজার ৮৬০ জন শিক্ষার্থী মেধা ও পছন্দের ভিত্তিতে ভর্তির জন্য বিবেচিত হবেন। এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর প্রদান করা হবে। পাশাপাশি প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে শূন্য দশমিক ২৫ নম্বর।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close