মেডিকেলে ভর্তি: শেবামেক কেন্দ্রে অংশ নেবেন ৩ হাজার ৭৩৫ শিক্ষার্থী

১০ মার্চ ২০২৩, ১২:৪৪ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
শের-ই-বাংলা মেডিকেল কলেজ

শের-ই-বাংলা মেডিকেল কলেজ © ফাইল ছবি

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (১০ মার্চ) অনুষ্ঠিত হবে। পরীক্ষায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) কেন্দ্র থেকে অংশ নেবেন ৩ হাজার ৭৩৫ জন শিক্ষার্থী।

বরিশাল অঞ্চলে শেবামেকসহ তিনটি কেন্দ্রে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে কলেজ কর্তৃপক্ষ। কেন্দ্রের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কলেজ সূত্রে জানা গেছে, শের-ই-বাংলা মেডিকেল কলেজের তিনটি গ্যালারি এবং সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) পরীক্ষা নেয়া হবে।  

পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মনিরুজ্জামান শাহিন গণমাধ্যমকে বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেন্দ্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পর্যবেক্ষকদের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।

দেশের সব জেলা শিক্ষা অফিসারদের জরুরি নির্দেশনা দিল মাউশি
  • ৩১ জুলাই ২০২৬
জুলাইযোদ্ধারা ক্ষমতার পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন চেয়েছ…
  • ৩০ জুলাই ২০২৬
নোবিপ্রবির ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেসের নতুন পরিচালক …
  • ৩০ জুলাই ২০২৬
সমন্বিত ৬ কোর্সসহ বিএড ও বিবিএর ফরম পূরণের সময় বাড়াল জাতীয় …
  • ৩০ জুলাই ২০২৬
ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ১৫ সেপ্টেম্বর …
  • ৩০ জুলাই ২০২৬
মাদক সেবনের দায়ে দুই দুলালের ৬ মাসের কারাদণ্ড
  • ৩০ জুলাই ২০২৬