ঢাবির ভর্তি আবেদন সংখ্যা লাখ ছাড়াল 

০৫ মার্চ ২০২৩, ১১:০০ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৭ AM
পরীক্ষার্থী ও ঢাবি লোগো

পরীক্ষার্থী ও ঢাবি লোগো © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। গত সোমবার বিকাল ৪টা থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়েছে।

রোববার (৫ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, এখন পর্যন্ত ঢাবিতে ভর্তির জন্য ১ লাখ ১৯ হাজার ৭৯৫ জন আবেদন করেছেন। এর মধ্যে বিজ্ঞানে সবচেয়ে বেশি আবেদন পড়েছে। বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটে প্রায় ৫৯ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। 

অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান আরও বলেন, আইন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৪৩ হাজার ভর্তিচ্ছু আবেদন করেছেন। ব্যবসায় শিক্ষা শাখা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে আবেদন করেছেন প্রায় ১৫ হাজার শিক্ষার্থী। এছাড়া চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটে ২ হাজারের কিছু কম ভর্তিচ্ছু আবেদন করেছেন।

আবেদনকারীরা ১৮ এপ্রিল থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষার ১ ঘন্টা আগে পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

বিজ্ঞান ইউনিট, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজনেস স্টাডিজ ইউনিট এবং চারুকলা ইউনিটে মোট চারটি ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

কলা বিভাগে ১৩০টিসহ শিক্ষার্থীদের জন্য মোট ৫,৯৬৫টি আসন রয়েছে। এর মধ্যে বিজ্ঞানে ১,৮৫১টি আসন, কলা, আইন ও সামাজিক বিজ্ঞানে ২,৯৩৪টি ও বিজনেস স্টাডিজে ১,০৫০টি এবং চারুকলায় ১৩০টি আসন রয়েছে।

বিনা মূল্যে অংশগ্রহণ করুন হার্ভার্ডের ইউনিভার্সিটির অ্যাস্প…
  • ১৩ জুন ২০২৬
এনসিপি সমর্থিত এনডিইএ’র নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে জামাল ও …
  • ১৩ জুন ২০২৬
যশোর সদর হাসপাতালের ৫০০ মিটারে ২২ ক্লিনিক-হাসপাতাল
  • ১৩ জুন ২০২৬
জাতীয় সংসদের অধিবেশন কাল, আলোচনায় মাউশি-কারিগরি-মাদ্রাসা
  • ১৩ জুন ২০২৬
ফুটবল বিশ্বকাপে টেলিটকের বিশেষ অফার, মাসজুড়ে স্বল্প খরচে মি…
  • ১৩ জুন ২০২৬
শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখননের উদ্ভোদন করলেন ছ…
  • ১৩ জুন ২০২৬
×