গুচ্ছ ভর্তি পরীক্ষায় আপত্তি দুই বিশ্ববিদ্যালয়ের, তবে...

১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৮ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:১১ PM
জগন্নাথ ও ইসলামী বিশ্ববিদ্যালয়

জগন্নাথ ও ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চলতি ২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছে থেকে ভর্তি পরীক্ষা নিতে আপত্তি জানিয়েছে জগন্নাথ ও ইসলামী বিশ্ববিদ্যালয়। তবে তারা শেষ পর্যন্ত থাকবেন বলে দায়িত্বশীলরা জানিয়েছেন। সরকারের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে গুচ্ছ কমিটির সভায় বসেছিলেন উপাচার্যরা। সভার একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। ভর্তি পরীক্ষায় ২২টি বিশ্ববিদ্যালয়ই থাকছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী জুলাইয়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সব প্রক্রিয়া শেষ করা হবে। আগের শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুরা যেসব বিষয়ে ভোগান্তির শিকার হয়েছেন, সেগুলো সমাধানের উদ্যোগ নেবে কর্তৃপক্ষ। এ ছাড়া নতুন কোনও বিশ্ববিদ্যালয় গুচ্ছে আসবে কিনা সে বিষয়ে আরও পরে জানানো হবে। 

তবে সভায় ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ। তিনি বলেন, গুচ্ছে থাকার বিষয়ে দুটি বিশ্ববিদ্যালয় আপত্তি জানালেও শেষ পর্যন্ত তারা থাকবে বলে আশা করছি। সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

উপাচার্য বলেন, সব সমস্যার সমাধান করে আমরা জুলাইয়ের মধ্যে ভর্তি পরীক্ষার প্রক্রিয়া শেষ করতে চাই। এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। আগের সব বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকছে। এ বিষয়ে শিগগিরই বিস্তারিত জানানো হবে। দ্রুত পরীক্ষার প্রক্রিয়া শেষ করা হবে।

জিপিএ ও পাসের হার বাড়লেও কমছে দক্ষতা ও সৃজনশীলতা
  • ১৭ মার্চ ২০২৬
বাংলাদেশি ক্রিকেটারদের পিএসএল খেলা নিয়ে শঙ্কা
  • ১৭ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরান কী পেতে চাইছে?
  • ১৭ মার্চ ২০২৬
বিসিবি নির্বাচন তদন্তে এনএসসির কমিটি গঠন নিয়ে বোর্ডের উদ্বেগ
  • ১৭ মার্চ ২০২৬
নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক
  • ১৭ মার্চ ২০২৬
১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন পুলিশের ৩৩০ সদস্য
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence