কৃষি গুচ্ছের ৮ বিশ্ববিদ্যালয়ে ভর্তির শেষ সুযোগ আজ

১০ নভেম্বর ২০২২, ০৮:৩৪ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২০ PM
আটটি কৃষি ও কৃষিভুক্ত বিশ্ববিদ্যালয়ের লোগো

আটটি কৃষি ও কৃষিভুক্ত বিশ্ববিদ্যালয়ের লোগো © ফাইল ছবি

আটটি কৃষি ও কৃষিভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের  ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের তৃতীয় মেধাতালিকা প্রকাশিত হয়েছে। এ ধাপে ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের মেধাতালিকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হয়। উত্তীর্ণ ভর্তিচ্ছুদের আজ বৃহস্পতিবারের (১০ নভেম্বর) মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত বিশ্ববিদ্যালয়ে সসশীরে উপস্থিত হয়ে ভর্তি সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। গত ৮ নভেম্বর এ প্রক্রিয়া শুরু হয়।

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য-সচিব শেখ রেজিউল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তৃতীয় মেধাতালিকা প্রকাশিত হয়েছে।

নির্বাচিত প্রার্থীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট ও প্রশংসাপত্র এবং চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে। কোটা সংক্রান্ত মূল  ডকুমেন্টস প্রদর্শন করতে হবে/প্রযোজ্য ক্ষেত্রে জমা দিয়ে ভর্তি যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। কোটা সংক্রান্ত ডকুমেন্টেস স্ব-স্ব বিশ্ববিদ্যালয় কর্তৃক যথাযথভাবে যাচাইপূর্বক তাদের ভীর্ত সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন: ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ আর একদিন

বিশ্ববিদ্যালয়সমূহ নিজ নিজ ওয়েবসাইটে নির্ধারিত ভর্তি ফির পরিমাণ উল্লেখপূর্বক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করবে। চূড়ান্তভাবে ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের প্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভর্তি ফি-এর পরিমাণের সাথে পূর্বে/প্রথম ধাপে জমাকৃত অর্থ টাকা ১০ হাজার টাকা সমন্বয় করে অবশিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হবে। প্রার্থীদেরকে পূর্বে/প্রথম ধাপে জমাকৃত টাকা ১০ হাজার টাকা সমন্বয় করে আর কত টাকা জমা দিতে হবে তা বিশ্ববিদ্যালয়সমূহের ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর ২০২১-২২ শিক্ষাবর্ষে আটটি কৃষি ও কৃষিভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এরপর ১৬-২০ সেপ্টম্বরের মধ্যে মেধাতালিকা ও অপেক্ষমান তালিকার প্রার্থীদের বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি/বিষয়সমূহের পছন্দক্রম/অপশন প্রদান করেছেন ভর্তিচ্ছুরা। পরে ৩০ সেপ্টেম্বর প্রথম মেধাতালিকা প্রকাশ করে কেন্দ্রীয় ভর্তি কমিটি। ২৬ অক্টোবর দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করে কর্তৃপক্ষ।

তৃতীয় মেধাতালিকায় উত্তীর্ণ ভর্তিচ্ছুদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

এপ্রিলেই শুরু হচ্ছে মেডিকেল-ডেন্টালের ক্লাস
  • ৩১ মার্চ ২০২৬
নেত্রকোনায় বিষপানে অসুস্থ স্কুলছাত্রের মৃত্যু
  • ৩১ মার্চ ২০২৬
জনগণকে কেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার দেওয়া হচ্ছে না, এমপিকে চ…
  • ৩১ মার্চ ২০২৬
এসএসসি ও দাখিল ভোকেশনালের সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ
  • ৩১ মার্চ ২০২৬
আজ ‘জুলাই সনদ’ নিয়ে দুঘণ্টা আলোচনা হবে সংসদে
  • ৩১ মার্চ ২০২৬
জবি ক্যাম্পাসের সামনে বাস থেকে চাঁদাবাজি, গণবিজ্ঞপ্তি দিয়ে …
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence