হাবিপ্রবির আর্কিটেকচার বিভাগের ড্রয়িং পরীক্ষার তারিখ ঘোষণা 

০৩ নভেম্বর ২০২২, ০৮:৩৯ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৬ PM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে © ফাইল ছবি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ইঞ্জিনিয়ারিং অনুষদের আর্কিটেকচার বিভাগের ড্রয়িং পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। আগামী রোববার (৬ নভেম্বর) এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাবিপ্রবির ২০২২ শিক্ষাবর্ষে ইঞ্জিনিয়ারিং অনুষদের আর্কিটেকচার বিভাগের লেভেল-১ সেমিস্টার-I এ ভর্তির জন্য ড্রয়িং পরীক্ষা আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। তাই সংযুক্ত তালিকার আবেদনকারী সকল পরীক্ষার্থীদেরকে আগামী ৬ নভেম্বর সকল ১১টায় অনুষ্ঠিতব্য পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বলা হলো।

আবেদনকারী শিক্ষার্থীদেরকে সকাল ১০.৩০টা'র মধ্যে প্রকাশিত আসন বিন্যাস অনুযায়ী পরীক্ষা কেন্দ্রের (ড. এম. ওয়াজেদ ভবনের নীচ তলায়) স্ব স্ব কক্ষে উপস্থিত হতে হবে। পরীক্ষার্থীদেরকে অবশ্যই জিএসটি পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। 

হাসিনা প্রত্যর্পণ নিয়ে ঢাকার অনুরোধ পর্যালোচনায় দিল্লি
  • ৩১ জুলাই ২০২৬
পে-স্কেল প্রজ্ঞাপনের জন্য প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চায় সরকারি…
  • ৩১ জুলাই ২০২৬
স্কুল থেকে ফেরার পথে শিশুকে উত্ত্যক্ত, টিকটকে ভিডিও ভাইরালে…
  • ৩১ জুলাই ২০২৬
মেসিকে ২০৩০ বিশ্বকাপেও দেখতে চান সাবেক তারকা ফুটবলার, ১০ লা…
  • ৩১ জুলাই ২০২৬
চার্জিং কেবল ঠিক রাখবেন যেভাবে
  • ৩১ জুলাই ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল অনার্স ভর্তিতে ফের আবেদনের …
  • ৩১ জুলাই ২০২৬