ভর্তির শর্ত প্রকাশ করেনি গুচ্ছের অধিকাংশ বিশ্ববিদ্যালয়, বিভ্রান্তিতে ভর্তিচ্ছুরা

১৬ অক্টোবর ২০২২, ১১:১৩ AM
গুচ্ছভিত্তিক ২২ বিশ্ববিদ্যালয়ের লোগো

গুচ্ছভিত্তিক ২২ বিশ্ববিদ্যালয়ের লোগো © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের আবেদন প্রক্রিয়া আগামীকাল সোমবার (১৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে। এ প্রক্রিয়া চলবে আগামী ২৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে শর্ত সংক্রান্ত বিজ্ঞপ্তি এখনো অধিকাংশ বিশ্ববিদ্যালয় প্রকাশ করেনি। ফলে ভর্তিচ্ছুরা বিভ্রান্তিতে পড়তে পারেন বলে তারা মনে করছেন। 

জানা গেছে, এবার প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে শিক্ষার্থীদের ৫০০ টাকা করে খরচ হবে। এই ফি দিয়েই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটেই আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা। যে বিষয়গুলোর ব্যবহারিক আছে, সেগুলোর জন্য আবেদন করতে বাড়তি ৩০০ টাকা গুনতে হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেন্দ্রীয়ভাবে কিছু শর্ত প্রকাশ করা হলেও বিশ্ববিদ্যালয়ভিত্তিক আলাদা কিছু নীতিমালা থাকবে। সেখানে জিপিএ, বিষয়ভিত্তিক যোগ্যতা, ভর্তির প্রক্রিয়া প্রভৃতি উল্লেখ থাকবে। জানিয়ে দেওয়া হবে আসন সংখ্যাও। বিদেশী শিক্ষার্থীদের কীভাবে ভর্তি করা হবে সে বিষয়েও জানিয়ে হবে।

তবে গুচ্ছভিত্তিক ২২টির মধ্যে হাতেগোনো কয়েকটি বিশ্ববিদ্যালয় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ও খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) রয়েছে। এর বাইরে আজকের মধ্যে দু’একজটি বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে।

সংশ্লিষ্টরা বলছেন, রাত পেরোলেই আবেদন প্রক্রিয়া শুরু হতে চললেও বিজ্ঞপ্তি প্রকাশ না করাটা শিক্ষার্থীদের জন্য উদ্বেগের। কারণ তারা এসব বিজ্ঞপ্তি দেখেই নিজেদের পছন্দ ঠিক করে আবেদন করবেন। আবেদনের সময়ও কম হওয়ায় আরও আগেই সবগুলো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি জারি করার দরকার ছিল। কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে এ সংক্রান্ত কোনো তথ্যও পাওয়া যায়নি।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, মূল বিজ্ঞপ্তিটা কেন্দ্রীয়ভাবে প্রকাশ করার কথা। আর বিশ্ববিদ্যালয়ভিত্তিক শর্তগুলো ওয়েবসাইটে থাকবে। সে অনুযায়ী ভর্তিচ্ছুরা আবেদন করবে।

এ বিষয়ে কথা বলতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমদের মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি। আরেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিটিংয়ে আছেন জানিয়ে কথা বলেননি।

আরো পড়ুন: খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিভাগভিত্তিক যোগ্যতা প্রকাশ, আসন ১১০৯টি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, বিষয়টি নিয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। আজ রোববার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। গত শিক্ষাবর্ষের ন্যায় এবারও এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ওপর ২০ নম্বর রাখার বিষয়ে প্রাথমিকভাবে ভেবেছি।২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে জিপিএর ওপর ২০ নম্বর রাখা হতে পারে। আজ এ বিষয়ে আমাদের একটি সভা রয়েছে। সভায় জিপিএ নম্বরসহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের নিয়মানুসারে আবেদন ফি নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। ব্যবহারিক পরীক্ষা স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। একটি ওয়েবসাইট থেকেই সব বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া সহজ করতে প্রাপ্ত নম্বর অনুযায়ী সম্ভাব্য বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট সাজেস্ট করা হবে। এটি সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে।

আরো পড়ুন: গুচ্ছের যে বিষয়গুলোর জন্য ৩০০ টাকা গুনতে হবে ভর্তিচ্ছুদের

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ঢাকা), ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট), খুলনা বিশ্ববিদ্যালয় (খুলনা), হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (দিনাজপুর), মাওলনা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (টাঙ্গাইল), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোয়াখালী), কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুমিল্লা), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যশোর), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর), পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবনা), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোপালগঞ্জ), বরিশাল বিশ্ববিদ্যালয় (বরিশাল), রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাঙ্গামাটি), রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (সিরাজগঞ্জ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি (গাজীপুর), শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (নেত্রকোনা), বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জামালপুর), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পটুয়াখালী), কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শেষ দুইটি বিশ্ববিদ্যালয় এবছর নতুন করে গুচ্ছের সাথে যুক্ত হয়েছে।

এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন
  • ৩১ মার্চ ২০২৬
আরব দেশগুলোর কাছে ইরান যুদ্ধের খরচ চাইবেন ট্রাম্প 
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসির ফরম ফিলাপ করতে না দেওয়ায় ২৪ শিক্ষার্থীর আত্মহত্যা…
  • ৩১ মার্চ ২০২৬
উচ্চশিক্ষা ও গবেষণা উন্নয়নে এমআইইউ-সিপিএএ’র যৌথ সেমিনার অনু…
  • ৩১ মার্চ ২০২৬
বিদ্যুৎ সাশ্রয়ে সাপ্তাহিক ছুটি তিন দিন ও অনলাইন ক্লাসসহ ৮ প…
  • ৩১ মার্চ ২০২৬
সরকারি অফিস ভাঙচুরের অভিযোগ, চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence