জাবি ভর্তিতে শূন্য আসন ১৮৭টি

২৩ সেপ্টেম্বর ২০২২, ১১:১০ AM
জাবি

জাবি © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তিতে এখনো ১৮৭টি আসন শূন্য রয়েছে। এর মধ্যে জাবির চার ইউনিটে ছাত্রদের ৯৮টি এবং পাঁচ ইউনিটে ছাত্রীদের ৮৯টি আসন শূন্য রয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আবু হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। বিভিন্ন বিভাগে আসন ফাঁকা সাপেক্ষে এ তালিকা প্রকাশ করা হয়।

জানা গেছে, ‘এ’ ইউনিটভুক্ত গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং আইআইটিতে ছাত্রদের ৫২টি এবং ছাত্রীদের ৩৫টি আসন ফাঁকা রয়েছে। এছাড়া ‘বি’ ইউনিটের সমাজবিজ্ঞান ও আইন অনুষদে ছাত্রদের ১৫টি ও ছাত্রীদের ১৩টি, ‘সি’ ইউনিটে ছাত্র ও ছাত্রীদের ১৯টি করে মোট ৩৮টি আসন শূন্য রয়েছে।

আরও পড়ুন : ভর্তি নিয়ে গুচ্ছের সভা বৃহস্পতিবার

এছাড়া ‘ডি’ ইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদে ছাত্রদের ১২টি এবং ছাত্রীদের ১৮টি আসন শূন্য রয়েছে। এদিকে জাবির ‘ই’ ইউনিটে ছাত্রদের কোনো আসন ফাঁকা নেই। তবে ছাত্রীদের নন-বিজনেস গ্রুপে চারটি আসন ফাঁকা রয়েছে।

মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে সেবা নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৫০০ শিক্ষার্থী
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, মাসিক উপবৃত্ত…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির কনক্লেভে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9