সশরীরে সাত কলেজের পরীক্ষা শুরু

০১ সেপ্টেম্বর ২০২১, ০২:৫৫ PM
সশরীরে সাত কলেজের পরীক্ষা শুরু

সশরীরে সাত কলেজের পরীক্ষা শুরু © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের পরীক্ষা শুরু হয়েছে। পূর্ব গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সাতটি কলেজে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে সশরীরে পরীক্ষা গ্রহণ কার্যক্রম শুরু হয়।

এর আগে গত মাসের ১৮ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামালের সাথে সাত কলেজের অধ্যক্ষদের বৈঠকে সশরীরে পরীক্ষা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার জানান, ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক ও স্নাতোকোত্তর শ্রেণীর পরীক্ষাসমূহ স্বাস্থ্যবিধি মেনে আগামী ১ সেপ্টেম্বর হতে সশরীরে নেওয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে আজ থেকে সরাসরি পরীক্ষা গ্রহণ শুরু হচ্ছে হচ্ছে।

তিনি আরও জানান, প্রাথমিক অবস্থায় অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষা গ্রহণ শুরু হয়েছে পর্যায়ক্রমে স্থগিতকৃত শিক্ষার্থীদের পরীক্ষাও গ্রহণ করা হবে।

ইস্টার্ন ব্যাংক নিয়োগ দেবে ট্রেইনি অফিসার, আবেদন শেষ ২ মে
  • ২৭ এপ্রিল ২০২৬
ডিগ্রি পর্যন্ত মেয়েদের লেখাপড়া ফ্রি করে দেওয়ার ঘোষণা প্রধান…
  • ২৭ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় বজ্রপাতে মৎস্য শিকারির মৃত্যু
  • ২৭ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর লাশ গুমে চ্যাট জিপি…
  • ২৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশকে রেকর্ড লক্ষ্য দিল নিউজিল্যান্ড
  • ২৭ এপ্রিল ২০২৬
ইবিতে ক্যানসার-প্রতিরোধী ফল বিতরণ ও সচেতনতা ক্যাম্পেইন
  • ২৭ এপ্রিল ২০২৬