এসএসসিতে পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫

১২ মে ২০২৪, ০১:০৩ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২০ PM
সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এসএসসির ফলের সারসংক্ষেপ ঘোষণা করেন

সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এসএসসির ফলের সারসংক্ষেপ ঘোষণা করেন © টিডিসি ফটো

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১ লাখ ৮২ হাজার ১৩২ জন জিপিএ-৫ পেয়েছে। এ বছর ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ডে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ। সবমিলিয়ে এবার পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫।

রোববার (১২ মে) দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এর আগে ২০২৩ সালে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন জিপিএ-৫ পেয়েছিল। পাসের হার ছিল ৮০.৩৯ শতাংশ। 

চলতি বছর সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। ৯ লাখ ৮৮ হাজার ৭৯৫ জন ছেলের মধ্যে পাস করেছে ৮ লাখ ৬ হাজার ৫৫৩ জন। পাসের হার ৮১ দশমিক ৫৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮৩ হাজার ৩৫৩ জন।

এবার এসএসসিতে ছাত্রীর সংখ্যা ছিল ১০ লাখ ২৪ হাজার ৮০৩ জন। এর মধ্যে পাস করেছে ৮ লাখ ৬৫ হাজার ৬৯০ জন। পাসের হার ৮৪ দশমিক ৪৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯৮ হাজার ৭৭৬ জন। পরীক্ষায় অংশগ্রহণ, পাস এবং জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা।

এর আগে রোববার ১১টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন। সকাল ১০টার দিকে বোর্ড চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলের অনুলিপি হস্তান্তর করে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। পরে বেলা ১১টা থেকেই এসএসসি পরীক্ষার ফল স্ব স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে জানা যাচ্ছে। এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারছেন শিক্ষার্থীরা।

যেভাবে ফল দেখবেন
ফল দেখার নিয়মে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের Result কর্নার-এ ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN-এর মাধ্যমে ফল ডাউনলোড করার পরামর্শ দেয়া হলো।

আরো পড়ুন: এসএসসির ফল পুনঃনিরীক্ষণের সময় জানা গেল

এ ছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানা যাচ্ছে। সে ক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ-SSC Dha ROLL YEAR)। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেয়া হবে।

এছাড়া শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (educationboardresults.gov.bd) প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন। 

শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) এন্ট্রি করতে হবে। তাহলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

 
বাংলাদেশে কি সন্তান দত্তক নেওয়া যায়?
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাজারে এলো আইফোন ১৮ প্রো, চমকে দিতে পারে যেসব ফিচার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক বিষয়ের প্রশ্নপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9