জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল

১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীরা ১০ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনার্স ২য় বর্ষ পরীক্ষার আবেদন ফরম পূরণ করতে পারবেন। এছাড়া ১৫ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ আবেদন ফরমের ডাটা এন্ট্রি ও নিশ্চয়ন সম্পন্ন করতে পারবে।

অন্যদিকে ১৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১৭ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক বিষয়ের প্রশ্নপত্র বাতিল

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এর আগে ২৯ জুন ২০২৬ প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা অন্যান্য নিয়ম ও শর্তাবলি অপরিবর্তিত থাকবে। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের অনলাইন ফরম পূরণ সংক্রান্ত বিভাগে পাওয়া যাবে।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬