শেরপুর কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা শুরু

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ PM
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ © টিডিসি

শেরপুর সরকারি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) কলেজের শিক্ষক পরিষদে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. আক্রাম হোছাইন ও শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আজহারুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ও প্রতিযোগিতার আহ্বায়ক মোহাম্মদ মোখলেছুর রহমান।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তুলনায় বেশি আত্মহত্যা স্কুল-কলেজে

দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় বুধবার নৃত্য, দলীয় নৃত্য, অভিনয়, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, দলীয় বিতর্ক ও গণসংগীত অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে আধুনিক গান, দেশাত্মবোধক গান, নজরুলগীতি, রবীন্দ্রসংগীত ও লোকগীতি।

শেরপুর সরকারি কলেজে আয়োজিত এ প্রতিযোগিতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও বিতর্কচর্চায় উৎসাহিত করা এবং তাদের সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬