এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে

১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ AM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ AM
এসএসসি ও সমমানের পরীক্ষা

এসএসসি ও সমমানের পরীক্ষা © সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন গ্রহণের পর দেশের ১১টি শিক্ষা বোর্ডে প্রায় ১৩ লাখ উত্তরপত্র নতুন করে যাচাই করার উদ্যোগ নেওয়া হয়েছে। এবার পুনর্নিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক আবেদন করেছেন শিক্ষার্থীরা।

এসএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রকাশ করা হবে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা ওয়েবসাইটে তাদের পুনর্নিরীক্ষণের ফল দেখতে পারবে।’

ফল জানবেন যেভাবে 
আবেদনকারীরা তিন উপায়ে ফল জানতে পারবেন। এসএসসি পরীক্ষা ২০২৬-এর পুনঃনিরীক্ষণসহ মূল্যায়নের ফল আগামী ১০ সেপ্টেম্বর সকাল ১০টায় স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হবে। একই সঙ্গে আবেদনকারীর দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএস পাঠানো হবে।

এছাড়া নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করেও ফল জানা যাবে। এ জন্য আবেদনকারীদের https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল সংগ্রহ করতে হবে।

কোন শিক্ষাবোর্ডে কত খাতা চ্যালেঞ্জ বা পুনঃমূল্যায়ন
ঢাকা শিক্ষাবোর্ডে আনুমানিক ২ লাখ ৭৭ হাজার ৬০০টি; ময়মনসিংহ শিক্ষাবোর্ডে ৭১ হাজার ৬৬টি; চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ১ লাখ ১৪ হাজার ৭০৬টি; রাজশাহী শিক্ষাবোর্ডে রিটেনের জন্য আবেদন পড়েছে মোট ৯৮ হাজার ১৭০টি, ব্যবহারিকে ২৪ হাজার ৫৮টি; যশোর শিক্ষাবোর্ডে মোট ৭৪ হাজার ৭১৭টি; বরিশাল শিক্ষাবোর্ডে ৫০ হাজার ১৫৩টি; সিলেট শিক্ষাবোর্ডে রিটেনে মোট ৫০ হাজার ৭১০টি, আর ব্যাবহারিকে ১০ হাজার ২৬৪টি; দিনাজপুর শিক্ষাবোর্ডে মোট ৮৯ হাজার ২৮৬টি খাতা চ্যালেঞ্জের জন্য আবেদন পড়েছে। 

এ ছাড়াও কুমিল্লা শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষাবোর্ড ও কারিগরি শিক্ষাবোর্ডের এসএসসির পুনঃমূল্যায়ন খাতার সঠিক সংখ্যাটা জানা যায়নি। তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির দেওয়া তথ্য অনুযায়ী এসএসসি ও সমমানের খাতা চ্যালেঞ্জের জন্য মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি আবেদন পড়েছে।

একাদশ শ্রেণিতে ভর্তি
২০২৬–২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি ২ সেপ্টেম্বর (বুধবার) থেকে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে আগামী ১০ সেপ্টেম্বর রাত আটটা পর্যন্ত। আবেদন ফি ২২০ টাকা। সব কার্যক্রম শেষে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ২৩ সেপ্টেম্বর।

ইনানীতে গ্যাসের আগুন: কত দিন জ্বলবে, কীভাবে মিলবে স্থায়ী সম…
  • ০৩ নভেম্বর ২০২৬
ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950