বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় মেয়ে, কেন্দ্রে কান্নায় ভেঙে পড়েন 

২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২৩ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫০ AM

© সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিয়েছে হুমায়রা ইয়াসমিন হিমু। এসময় পরীক্ষা কেন্দ্রে বারবার কান্নায় ভেঙে পড়েন এ শিক্ষার্থী। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তেঁতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে সে।

হুমায়রা ইয়াসমিন হিমু উপজেলার শালবাহান ইউনিয়নের কালান্দিগঞ্জ পত্নীপাড়ার মৃত আব্দুল হাকিমের মেয়ে।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে আব্দুল হাকিম তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে ভ্যান শ্রমিক সমিতির একটি অনুষ্ঠানে অতিথি হয়ে বক্তব্য রাখছিলেন। মঞ্চ থেকে বক্তব্য দিয়ে বের হয়ে একটি হোটেলে চা খাওয়ার কিছুক্ষণ পর হৃদরোগে আক্রান্ত হন। সহকর্মীদের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান তিনি।

এ দিকে নিয়তি মেনে নিয়ে বাবার মরদেহ বাড়িতে রেখে বুধবার সকালে হিমুকে যেতে হয় পরীক্ষা কেন্দ্রে।

হিমুর দুই বান্ধবী রুম্পা ও হাবিবা আক্তার জানায়, বাবার মৃত্যুতে হিমু মানসিকভাবে ভেঙে পড়েছে। পরীক্ষা দিতে চাইছিল না। কিন্তু পরীক্ষা না দিলে ফল অকৃতকার্য হবে। তাই বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষার হলে নিয়ে আসা হয় তাকে।

এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা শিক্ষা অফিসার শওকত আলী বলেন, এসএসসি পরীক্ষার্থী হুমায়রা ইয়াসমিন হিমুর বাবার মৃত্যুর বিষয়টি আমরা পরীক্ষা কেন্দ্রে আসার পর জানতে পেরেছি। পরীক্ষা দেয়ার সময় কান্নায় ভেঙে পড়ে মেয়েটি। কোনোভাবেই পরীক্ষা শেষ করে সে চলে যায়। আমরা চেয়েছিলাম, সে সবার সঙ্গে স্বাভাবিকভাবেই পরীক্ষা দিক। কিন্তু তাকে শোকাহত হতে দেখেছি।

ট্যাগ: এসএসসি
দুই বছর পর্যন্ত কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শর্ত পূরণ করেও এমপিও বঞ্চিত, সুখবর দিল সংসদীয় স্থায়ী কমিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন নিয়ে বিশেষ সিএমই ও স…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য ও ৬০ লাখ টাকা আত্মসাতের অভ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাড়ির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আয়োজন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9