নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৮ শতাংশ

১০ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৬ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ করছে বাংলাদেশ নূরানী তালীমুল কুরআন বোর্ড

সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ করছে বাংলাদেশ নূরানী তালীমুল কুরআন বোর্ড © টিডিসি ফটো

দেশব্যাপী একসঙ্গে শুরু হওয়া বাংলাদেশ নূরানী তালীমুল কুরআন বোর্ড (এনটিকিউবি) পরিচালিত ৩য় শ্রেণীর ১৭তম সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে পাস করেছেন ৮৭.৭৯ শতাংশ শিক্ষার্থী এবং সারাদেশে সেরা শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন ১২ জন।

আজ রোববার (১০ ডিসেম্বর) সকালে মোহাম্মদপুরের নিজস্ব কার্যালয়ে ‘শায়খুল কুরআন অডিটোরিয়ামে’ ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানায় এনটিকিউবি।

জানা গেছে, এবার সারা দেশের মোট ৭৫২টি কেন্দ্রে অনুষ্ঠিত এই সমাপনী পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৪৯ হাজার ৪৯৬ জন। এর মধ্যে পাস করেছে ৪৩ হাজার ৪৫২ জন। পরীক্ষায় অংশ নিয়ে ফেল করেছে ২ হাজার ২৬৬ জন শিক্ষার্থী।

এই পরীক্ষায় মেধা তালিকায় স্থান পেয়ে সেরা শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন ১২ জন শিক্ষার্থী। এর মধ্যে মেধা তালিকায় প্রথম হয়েছেন ঢাকার রওজাতুল কুরআন মাদরাসার মোছা. মিম আক্তার। দ্বিতীয় স্থান অধিকার করেছেন খুলনার পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন বহুমুখী মাদরাসার হাবিবা ইরহা এবং তৃতীয় স্থান অধিকার করেছেন একাধারে ১০ জন। 

তারা হলেন—ফেনীর জামিয়া রশীদিয়া দক্ষিণ শাখার সাইফুল ইসলাম, নোয়াখালীর হজরত ওমর ফারুক রা. মাদরাসার হাবিবুর রহমান, ঢাকার জামিয়া কুরআনিয়া নূরানী বালক-বালিকা মাদরাসার সুলতানা পারভীন, ফেনী আলীয়া (অনার্স) কামিল মাদরাসা নূরানী বিভাগের মো. শাবাজ, ফেনীর দারুল উলুম হস্তিমৃতা মাদরাসার মো.আরাফাত হোসেন মজুমদার, চট্টগ্রামের নিজামপুর মারকাযুল কুরআন মাদরাসার তাহসিন আহমেদ, ঢাকার মাদরাসা উলুমুল কুরআন আল মাদানীয়ার আহনাফ আহসান রাফাত, ফেনীর মুন্সিরহাট মদিনাতুল উলুম মাদরাসার মো. ইমরান হোসেন, খুলনার পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন বহুমুখী মাদরাসার ফারিহা জাবিন ইরা, ঢাকার রওজাতুল কুরআন মাদরাসার মো. নাছিম মিয়া।

আরও পড়ুন: ১১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরুর ‘ভুয়া রুটিন’ ফেসবুকে

পরীক্ষা বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ও ফলাফল প্রকাশ অনুষ্ঠানের সভাপতি মাওলানা কালিমুল্লাহ জামিল হুসাইন বলেন, দেশব্যাপী তরুণ আলেমদের কাছে অনুরোধ করছি- একটি নীরব সাধনায় নিজেদের আত্মনিয়োগ করতে হবে। তা হচ্ছে, প্রতিটি গ্রাম-পাড়া-মহল্লায় নূরানী মাদরাসা, নূরানী স্কুল, নূরানী মকতব ও ইসলামিক স্কুল প্রতিষ্ঠা করা। আমাদের প্রতিটি সন্তানের কাছে দ্বীন শেখাকে সহজ থেকে সহজতর করতে হবে। তরুণ আলেমরা এগিয়ে এলে শায়খুল কুরআন আল্লামা কারী বেলায়েত হুসাইন রহ. প্রতিষ্ঠিত নুরানি তালিমুল কুরআন বোর্ড সব রকমের সহযোগিতা করবে। আগামীর শিক্ষা প্রতিষ্ঠান শিশু বান্ধব হোক এই প্রত্যাশা করি।

পরীক্ষা বাস্তবায়ন কমিটির মহাসচিব মাওলানা ইসমাঈল বেলায়েত হুসাইন বলেন, শিশুরা কাঁচা মাটির মতো। তাদের যেভাবে গড়ে তুলবেন তারা সেভাবেই গড়ে ওঠবে। আমরা দ্বীন ধর্ম ও মাতৃভূমির ভালোবাসায় সন্তানদের গড়ে তুলি। সুনাগরিক ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে কাজ করে নুরানি বোর্ড। তিনি আরো বলেন, দেশব্যাপী নূরানী মাদরাসা ও ইসলামিক স্কুল পরিচালনার মাধ্যমে জাতিকে সুসন্তান উপহার দেওয়ার কাজটি নূরানী বোর্ড করে যাচ্ছে। আগামী দিনেও আমাদের এই ধারা চালু থাকবে ইনশাআল্লাহ।

সভায় উপস্থিত ছিলেন, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবু বকর সিদ্দিক, যুগ্মমহাসচিব নুর আহমদ আল ফারুক ও আওয়ার ইসলাম এবং সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব।

দ্বিতীয় দিনের মতো বিজ্ঞানের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নিচ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সাগরে লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় ৩ নম্বর সংকেত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ভেঙে যাচ্ছে আর্জেন্টিনার কোচিং প্যানেল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৫৩ জেলায় ৫ হাজার ডাটা এন্ট্রি অপারেটর নেবে ই-জোন এইচ আর এম …
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদ দেখা কমিটির সভা কাল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সারা দেশে বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9