সাগরে লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় ৩ নম্বর সংকেত

১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ PM
সতর্কসংকেত

সতর্কসংকেত © সংগৃহীত ছবি

সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও বৃষ্টির আশঙ্কা রয়েছে। এর প্রভাবে সাতক্ষীরায় ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত চলছে। আগামী দুই দিন জেলায় বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং ওডিশা-অন্ধ্র প্রদেশ উপকূলে লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এদিকে খুলনা বিভাগের অনেক জায়গায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। খুলনা ও আশপাশের নদী অববাহিকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, সাতক্ষীরায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। বর্তমানে সাতক্ষীরায় তিন নম্বর সংকেত চলছে। আগামী দুই দিন বৃষ্টিপাত হতে পারে। তবে আতঙ্ক হওয়ার কিছু নেই। স্বাভাবিকভাবে বৃষ্টির চাপ থাকতে পারে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬