দ্বিতীয় দিনের মতো বিজ্ঞানের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নিচ্ছে নটর ডেম কলেজ

১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ PM , আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ PM
ভর্তি পরীক্ষা নিচ্ছে নটর ডেম কলেজ

ভর্তি পরীক্ষা নিচ্ছে নটর ডেম কলেজ © টিডিসি ফটো

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে নিজস্ব প্রক্রিয়ায় দ্বিতীয় দিনের মতো ভর্তি পরীক্ষা নিচ্ছে নটর ডেম কলেজ। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিজ্ঞান বিভাগের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই কলেজের সামনে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় দেখা গেছে।
 
এর আগে গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কয়েকটি শিফটে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের আবেদনকারীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আসন সংখ্যা
বিজ্ঞান বিভাগের বাংলা মাধ্যমে ১ হাজার ৮১০টি এবং ইংরেজি মাধ্যমে ৩২০টি আসন রয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগে আসন সংখ্যা ৭৫০টি এবং মানবিক বিভাগে ৪১০টি।

ভর্তি পরীক্ষা ও চূড়ান্ত মনোনয়ন
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদনকারী সব প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষার তারিখ ও সময় স্বয়ংক্রিয়ভাবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: ভিকারুননিসায় একাদশে ভর্তি: ফরম পূরণের সময়সূচি প্রকাশ

এসএসসিতে প্রাপ্ত জিপিএ ও কলেজের লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য প্রাথমিকভাবে শিক্ষার্থী নির্বাচন করা হবে। এ ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের বাংলা মাধ্যম থেকে ১ হাজার ৯০০ জন, বিজ্ঞান বিভাগের ইংরেজি মাধ্যম থেকে ৪০০ জন, মানবিক বিভাগ থেকে ৬০০ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৮৫০ জনকে মৌখিক পরীক্ষার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে।

এসএসসিতে প্রাপ্ত জিপিএ, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে শিক্ষার্থীদের ভর্তির জন্য মনোনীত করা হবে। চূড়ান্তভাবে মনোনীত শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন হওয়ার পর আসন খালি থাকা সাপেক্ষে লিখিত পরীক্ষার মেধাক্রম অনুযায়ী মৌখিক পরীক্ষার দ্বিতীয় তালিকা প্রকাশ করা হবে। পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা নটর ডেম কলেজের ওয়েবসাইট ও ফেসবুক পেজ ‘NDC Learning’-এ প্রকাশ করা হবে।

ভর্তি পরীক্ষার বিষয়সমূহ
এসএসসি ২০২৬-এর সিলেবাস অনুযায়ী নটর ডেম কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বিজ্ঞান বিভাগ থেকে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তির আবেদনকারীদের বিজ্ঞান বিভাগের প্রশ্নপত্রে পরীক্ষা দিতে হচ্ছে। একইভাবে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে ভর্তির আবেদনকারীদের ব্যবসায় শিক্ষা বিভাগের প্রশ্নপত্রে পরীক্ষা দিতে হয়েছে।

বিজ্ঞান বিভাগের পরীক্ষায় বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ে প্রশ্ন থাকবে। মানবিক বিভাগের পরীক্ষার বিষয় বাংলা, ইংরেজি, আইসিটি ও সাধারণ জ্ঞান। ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষায় বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত ইউনিফর্ম পরিধান, কলেজের আইডি কার্ড ব্যবহার ও নিয়মিত ক্লাস করতে অনাগ্রহী এবং ধূমপান করেন এমন শিক্ষার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের জামিন ঘিরে বিএনপি-জামায়াতপন্থী…
  • ০৪ অক্টোবর ২০২৬
জেলের পায়ুপথে ঢুকে পড়ল বাইম মাছ, জীবিত বের করলেন চিকিৎসকরা
  • ০৪ অক্টোবর ২০২৬
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সৈকতের সিদ্ধান্ত নিয়ে কেন এত বিতর…
  • ০৪ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি আকিজ গ্রপে, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিআইজি-এসপিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি
  • ০৪ অক্টোবর ২০২৬