ভিকারুননিসায় একাদশে ভর্তি: ফরম পূরণের সময়সূচি প্রকাশ

১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ AM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ PM
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ © টিডিসি সম্পাদিত

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক নির্বাচিত শিক্ষার্থীদের অনলাইনে তথ্য ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বোর্ডের নিশ্চায়ন প্রক্রিয়া সম্পন্ন করা শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে এ তথ্য ফরম পূরণ করতে হবে।

সম্প্রতি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাজেদা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ

শ্রেণি: একাদশ

শিক্ষাবর্ষ: ২০২৬-২০২৭

কারা তথ্য ফরম পূরণ করবেন: ঢাকা শিক্ষা বোর্ডের নিশ্চায়ন প্রক্রিয়া সম্পন্ন করার পর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে নিশ্চায়নকৃত সব আবেদনকারী।

অত্র প্রতিষ্ঠানের ছাত্রীদের শেষ সময়: ১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট।

বহিরাগত ছাত্রীদের শেষ সময়: ১৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট।

ফরম পূরণের নিয়ম: বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ড নির্ধারিত নিশ্চায়ন প্রক্রিয়া সম্পন্ন করার পর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে নিশ্চায়নকৃত সব আবেদনকারীকে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে তথ্য ফরম পূরণ করতে হবে। চূড়ান্ত ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তথ্য ফরমটি যথাযথভাবে ও নির্ভুল তথ্য দিয়ে পূরণ করতে হবে।

শুধু ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে নিশ্চায়নকৃত শিক্ষার্থীদের এ তথ্য ফরম পূরণ করতে হবে। তবে এটি চূড়ান্ত ভর্তি ফরম নয়। প্রতিষ্ঠানের ভর্তি-সংক্রান্ত অভ্যন্তরীণ কার্যক্রম সম্পন্ন করার জন্য এ তথ্য ফরম ব্যবহার করা হবে।

আরও দেখুন: ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব বাতিলের দাবিতে খুবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চূড়ান্ত ভর্তি যেভাবে: ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ফলাফল অনুযায়ী চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তথ্য ফরমে দেওয়া মোবাইল নম্বরে স্টুডেন্ট আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে। এরপর চূড়ান্ত ভর্তির জন্য নির্ধারিত সময়ের মধ্যে ওই স্টুডেন্ট আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে নির্ধারিত ভর্তি ফি পরিশোধ করতে হবে।

এ ছাড়া অনলাইনে ভর্তি ফরম পূরণ করে সেটি সংগ্রহ করতে হবে। পরবর্তীতে ভর্তি নোটিশে উল্লেখিত নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী প্রয়োজনীয় আনুষঙ্গিক কাগজপত্রসহ ভর্তি ফরম জমা দিতে হবে।

বিশেষ নির্দেশনা: তথ্য ফরম পূরণের সময় প্রতিষ্ঠানে কোনো ফি প্রদান করতে হবে না।

প্রতিষ্ঠানের ঠিকানা: ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মূল ক্যাম্পাস ১/এ, নিউ বেইলি রোড, রমনা, ঢাকা-১০০০। এ ছাড়া ধানমন্ডি, বসুন্ধরা ও আজিমপুরে প্রতিষ্ঠানটির ক্যাম্পাস রয়েছে।

যোগাযোগ: +৮৮০২-৫৮৩১০৫০০ 

ই-মেইল: [email protected]

আবেদন করতে বা বিস্তারিত জানতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ওয়েবসাইট বা এখানে দেখুন

বিস্তারিত জানতে নিচে দেখুন। 

জবিতে ধীরগতির ইন্টারনেটে ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজের সিলেকশন টেস্টের আগে যেসব কাগজপত্র নিবেন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফিলিপিন্সে ফেরিতে আগুন, পাঁচজন নিহত, নিখোঁজ অন্তত ৮৭ জন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মহাখালীতে আগুন লাগা ভবনে রয়েছে বৈদ্যুতিক সাব-স্টেশন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দৌলতদিয়া যৌনপল্লীতে ফের দুর্বৃত্তদের হামলায় যৌনকর্মী নিহত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9