চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

১৪ মাসেও পরীক্ষা হয়নি; বিক্ষোভ

০৯ জুন ২০১৮, ১১:০৪ AM

© টিডিসি ফটো

১৪ মাসেও পরীক্ষা না হওয়ায় বিক্ষোভ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নৃ-বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের (২০১৩-১৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। বৃহস্পতিবার বিভাগীয় সভাপতির কক্ষের সামনে এই বিক্ষোভে সামিল হয় ছাত্র-ছাত্রীরা। শিক্ষার্থীরা জানান, এই বর্ষের সকল কোর্সের সিলেবাস ইতোমধ্যে শেষ হলেও পরীক্ষা নেওয়া হচ্ছে না। শিক্ষার্থীদের চাপে এর আগে ২৮ জুন এবং তারও আগে ১৯ এপ্রিল পরীক্ষার রুটিন প্রকাশ করলেও অনীহা দেখায় কর্তৃপক্ষ।
নৃ-বিজ্ঞান বিভাগের সভাপতি এন এম সাজ্জাদুল হক বলেন, কয়েকজন শিক্ষার্থী আমার সঙ্গে পরীক্ষার বিষয়ে কথা বলতে এসেছিল। ঘোষিত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে তাদের জানিয়েছি। এখানে ভুল বুঝাবুঝির কোনো অবকাশ নেই।

নাম প্রকাশ না করা শর্তে শিক্ষার্থী বলেন, ছাত্ররা এমনিতেই সেশনজটের শিকার। তাছাড়া সবগুলো কোর্সের সিলেবাস শেষ হয়েছে; অথচ পরীক্ষা নিতে গড়িমসি করছেন সভাপতি। তাই তারা বিক্ষোভ করছেন।

পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
  • ২৯ জুন ২০২৬
আমি সিলেটের মানুষ, প্রধানমন্ত্রী হাফ সিলেট, আমরা ওয়ান প্লাস…
  • ২৯ জুন ২০২৬
জাপানকে নিয়ে সতর্ক আনচেলত্তি—‘এটা ফাইনালের মতোই কঠিন ম্যাচ’
  • ২৯ জুন ২০২৬
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ৪২তম অ্যাকাডেমিক কাউন্সিল সভ…
  • ২৯ জুন ২০২৬
দুবার শিক্ষা, মাঝে প্রশাসন, এবার হলেন পররাষ্ট্র ক্যাডার
  • ২৯ জুন ২০২৬
সৌদি প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়ন ও চাকরি বদলে জরুরি নির্…
  • ২৯ জুন ২০২৬