জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল পরীক্ষা শুরু ৯ ফেব্রুয়ারি

১১ জানুয়ারি ২০২৩, ০৭:১৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৪ PM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স ফাইনাল পরীক্ষা শুরু হবে ৯ ফেব্রুয়ারি। চলবে ২১ মার্চ পর্যন্ত। বুধবার (১১ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি ও এম মিউজ (নিয়মিত/অনিয়মিত, প্রাইভেট, গ্রেড উন্নয়ন ও সিজিপিএ উন্নয়ন) শেষপর্ব (আইসিটিসহ) পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হবে। চলবে ২১ মার্চ পর্যন্ত। সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি ছাড়া প্রতিদিন দুপুর সাড়ে ১২টা থেকে এ পরীক্ষা শুরু হবে।

এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মারামারি, আহত ৩
  • ৩১ জুলাই ২০২৬
প্রশ্নপত্র বিতরণে গাফিলতি, অব্যাহতি পেলেন কেন্দ্র সচিব ও ট্…
  • ৩১ জুলাই ২০২৬
বৃষ্টি নিয়ে আজ যে বার্তা দিল আবহাওয়া অফিস
  • ৩১ জুলাই ২০২৬
প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • ৩১ জুলাই ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের বিচারের দাবিতে জকসুর পোস্টারিং কর্মসূচি
  • ৩১ জুলাই ২০২৬
৩ অক্টোবর কলকাতার সল্ট লেকে খেলবে ব্রাজিল
  • ৩১ জুলাই ২০২৬