এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ফেনীতে অনুপস্থিত ৩৬৫

০৭ নভেম্বর ২০২২, ০৯:২৭ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
এইচএসসি পরীক্ষার্থী

এইচএসসি পরীক্ষার্থী © সংগৃহীত

গতকাল সারাদেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। আর প্রথম দিনেই ফেনীতে অনুপস্থিত ছিলেন ৩৬৫ পরীক্ষার্থী। বহিষ্কার হয়েছেন একজন।

রোববার (৫ নভেম্বর) পরীক্ষা শেষে এ তথ্য জানিয়েছে জেলা প্রশাসনের শিক্ষা বিভাগ কার্যালয়।

সূত্র হতে জানা যায়, এবার এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ফেনীতে ২৮১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো ৮ হাজার ২শ ৩৩ জন শিক্ষার্থী। প্রথমদিনের পরীক্ষায় ২৮১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। 

অপরদিকে কারিগরি বোর্ডে উপস্থিত ছিলেন ১০৫ জন। অনুপস্থিত ছিলেন একজন। এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষায় উপস্থিত ছিলেন ২০৬ জন। অনুপস্থিত ছিলেন সাত জন।

আরও পড়ুন: নবজাতককে নিয়ে এইচএসসি পরীক্ষা দিলেন মা।

মোট ১৪টি কেন্দ্রে এইচএসসি ও ৭টি কেন্দ্রের আলিম পরীক্ষায় উপস্থিত ছিলেন ১৯০৬ জন। অনুপস্থিত ছিলেন ৭৬ জন। এর মধ্যে দাগনভূঞা কেন্দ্রে একজন বহিষ্কার হয়েছেন।

উল্লেখ্য প্রথম দিন এ পরীক্ষায় সারা দেশে ২০ হাজার ৩৫৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এইচএসসির ৯টি বোর্ড থেকে ১৫ হাজার ২৫৫ জন ও মাদ্রাসা বোর্ড থেকে ৫ হাজার ৯৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এছাড়া অসদুপায় অবলম্বনের জন্য বহিষ্কার করা হয়েছে ২১ জনকে। বহিষ্কার হওয়া ৬ জন এইচএসসি এবং বাকি ১৫ জন আলিমের।

ব্রাজিলকে হারাতে যে কৌশল কাজে লাগাতে পারে মরক্কো
  • ১৪ জুন ২০২৬
ক্রিকেট বোর্ডের ১৭ বছরের দুর্নীতির তদন্তের ঘোষণা ক্রীড়া প্…
  • ১৪ জুন ২০২৬
হাত কেটে ফেলেও বাঁচানো গেল না ইরাজকে, ১০ দিনেই নিভে গেল প্র…
  • ১৪ জুন ২০২৬
বিশ্বকাপ না জিতেও মিশরের জার্সিতে সাত তারকা, পরিবর্তন করতে …
  • ১৪ জুন ২০২৬
নারী শিক্ষার্থীকে লাঞ্ছনার অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক ব…
  • ১৩ জুন ২০২৬
ব্রাজিলের ম্যাচ ঘিরে জবি ক্যাম্পাসজুড়ে তুমুল উন্মাদনা
  • ১৩ জুন ২০২৬
×