এইচএসসি পরীক্ষার্থী ১৪ হাজার কমেছে দিনাজপুর বোর্ডে

৩১ অক্টোবর ২০২২, ১০:৪১ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:৪৭ AM
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবার এইচএসসি পরীক্ষার্থী কমেছে

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবার এইচএসসি পরীক্ষার্থী কমেছে © ফাইল ছবি

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবার এইচএসসি পরীক্ষায় এক লাখ এক হাজার ৮৮২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এসব শিক্ষার্থীরা রংপুর বিভাগের ৮টি জেলার। গত বছরের তুলনায় এ বোর্ডে শিক্ষার্থী কমেছে প্রায় ১৪ হাজার। আগামী ৬ নভেম্বর দেশব্যাপী এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে।

এ বোর্ডে এক বছরে চারটি কলেজ বাড়লেও কেন্দ্রের সংখ্যা কমেছে একটি। দিনাজপুর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক তোফাজ্জুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়েছে। গত বছর দিনাজপুর বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল এক লাখ ১৫ হাজার ৭৯৫ জন। এবছর শিক্ষার্থী কমেছে ১৩ হাজার ৯১৩ জন। গত বছর ৬৭০টি কলেজের জন্য পরীক্ষা কেন্দ্র ছিল ২০৩টি।

আরো পড়ুন: নতুন প্রতিষ্ঠানের এমপিও নীতিমালায় সংশোধন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬৭৪টি কলেজের এক লাখ এক হাজার ৮৮২জন পরীক্ষার্থী ২০২টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ৫১ হাজার ৩২২ জন ছাত্র ও ৫০ হাজার ৫৬০ জন ছাত্রী। বিজ্ঞান বিভাগে ২৪ হাজার ২৭৪ জন, মানবিক বিভাগে ৬৭ হাজার ২৮৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১০ হাজার ৩২১ জন রয়েছে।  

এবার দিনাজপুরের ৪২টি কেন্দ্রে ১৯ হাজার ৮৬১ জন পরীক্ষা দেবে। এ ছাড়া গাইবান্ধায় ৩০টি কেন্দ্রে ১৪ হাজার ৫৯৬ জন, লালমনিরহাটে ১১টি কেন্দ্রে ছয় হাজার ৪৭৭ জন, রংপুরে ৩৯টি কেন্দ্রে ২২ হাজার ২৭১জন,  নীলফামারীতে ২৪টি কেন্দ্রে ১২ হাজার ১৮৯ জন, কুড়িগ্রামে ২৪টি কেন্দ্রে ১০ হাজার ৭৮৭ জন, ঠাকুরগাঁওয়ে ২০টি কেন্দ্রে ৯ হাজার ৩৯৭ জন এবং পঞ্চগড়ে ১২টি কেন্দ্রে ছয় হাজার ৩০৪ জন পরীক্ষায় অংশ নেবে। 

যুক্তরাষ্ট্রে মাস্টার্স বা পিএইচডি আবেদনে কী কী ডকুমেন্টস প…
  • ৩১ জুলাই ২০২৬
জেনে নিন মোবাইলের কোন ডিসপ্লে আপনার জন্য সেরা
  • ৩১ জুলাই ২০২৬
স্বরাষ্ট্র-আইনসহ ৩ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব
  • ৩১ জুলাই ২০২৬
আইইউবিতে শেষ হলো তিনদিনের নাট্যোৎসব ‘নাট্যবৃত্তের দ্বিদশক’
  • ৩১ জুলাই ২০২৬
পাবনায় অপহরণকারী চক্রের ৫ সদস্য আটক, অপহৃত স্কুলছাত্র উদ্ধার
  • ৩১ জুলাই ২০২৬
বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি আর নেই
  • ৩১ জুলাই ২০২৬