বাউবির অনার্সের রুটিন ১৬ অক্টোবর, পরীক্ষা শুরু ২৫ নভেম্বর

১৪ অক্টোবর ২০২২, ০৪:১১ PM
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

আগামী ১৮ অক্টোবর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অনার্সের পরীক্ষার রুটিন প্রকাশিত হবে। এরপর আগামী ২৫ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়টির অনার্স পর্যায়ের পরীক্ষা শুরু হবে। শুক্রবার (১৪ অক্টোবর) উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক হুমায়ুন আখতার বলেন, আমদের বেশিরভাগ শিক্ষার্থী কর্মজীবী। তাদেরসহ সকল শিক্ষার্থীর সুবিধা বিবেচনা করে রুটিন প্রস্তুত করেছি। রুটিন অনুযায়ী প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম সেমিস্টারের পরীক্ষা একটানা অনুষ্ঠিত হবে। 

এদিকে, শুক্রবার (১৪ অক্টোবর) বাউবির ঢাকা আঞ্চলিক কেন্দ্রে সকালে আইনের শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থীরা মানববন্ধন করে রুটিন প্রকাশের দাবি করেন।

আরও পড়ুন: সৌদিতে বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের দাবি ছিল— প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম সেমিস্টারের পরীক্ষার রুটিন আগামী ৭ দিনের মধ্যে প্রকাশ করে পরবর্তী দুই সপ্তাহের মধ্যে পরীক্ষা নিতে হবে। পরীক্ষা কার্যক্রম সেমিস্টারের নির্ধারিত সময়ের মধ্যে অন্তর্ভুক্ত রাখতে হবে।

সকালে শিক্ষার্থীদের মানববন্ধন চলাকালে বিশ্ববিদ্যালয়টির সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তাদের পরীক্ষার রুটিন শিগগিরই প্রকাশের আশ্বাস দেন এবং শিক্ষার্থীরা আঞ্চলিক কেন্দ্র থেকে ফিরে যান।

শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
সরকারি মেডিকেলে আর মাইগ্রেশন নয়, বেসরকারির বিষয়ে যা জানা যা…
  • ৩১ মার্চ ২০২৬
ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল
  • ৩১ মার্চ ২০২৬
অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন সারজিস আলম
  • ৩১ মার্চ ২০২৬
মার্কিন যুদ্ধবিমানকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ই…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বের সবচেয়ে বেশি সরকারি ছুটির তালিকায় বাংলাদেশ দ্বিতীয়
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence