সৌদিতে বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

১৬ জানুয়ারি ২০২০, ০৬:৫১ PM

© সংগৃহীত

সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষা কার্যক্রম চালু হতে যাচ্ছে। দেশে থাকাকালীন লেখাপড়া শেষ না করে যেসব বাংলাদেশি সৌদি আরবে পাড়ি জমিয়েছেন তাদের জন্য দেশটিতে পড়াশোনার সুযোগ চালু করছে বাংলাদেশ সরকার।

গত রোববার (১৩ জানুয়ারি) এ সংক্রান্ত একটি ফরম ছেড়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। এতে ভর্তিচ্ছু প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধনের জন্য আহ্বান করা হয়েছে। সৌদির রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

পড়াশোনা শেষ না করে যেসব বাংলাদেশি নাগরিক সৌদি আরব গেছেন তাদের জন্য দূতাবাসের মাধ্যমে সরকার যে কোর্সগুলো চালু করেছে- এসএসসি, এইচএসসি, ব্যাচেলর অব আর্ট (বি.এ), ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স (বি.এস.এস) এবং মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এম.বি.এ)।

আগামী ২৫ জানুয়ারির (শনিবার) মধ্যে ভর্তিচ্ছুরা ফরম তুলে আবেদন করতে পারবে। আবেদনের জন্য দূতাবাস থেকে একটি মেইল আইডি দেওয়া হয়েছে- [email protected]। বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম পূরণ করে এই মেইলে শিক্ষার্থীদের ফরম পাঠাতে বলা হয়েছে।

রাতে কমার পর সাতসকালেই বিশ্ববাজারে ফের সোনার দামে বড় পতন
  • ২৫ নভেম্বর ২০২৬
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে না ফেরার দেশে কলেজ শিক্ষার্থী অহনা
  • ২৫ নভেম্বর ২০২৬
চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেপ্তার
  • ২৫ নভেম্বর ২০২৬
স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী-কন্যাশিশু নিহত, দিনে ১২৯
  • ২৫ নভেম্বর ২০২৬
টানা ২১ ঘণ্টা আলোচনার পর নির্ধারণ হলো পোশাকশ্রমিকদের ন্যূনত…
  • ২৫ নভেম্বর ২০২৬
মহসিন কলেজের ঘটনায় ছাত্রশিবিরের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন
  • ২৫ নভেম্বর ২০২৬