আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি

একাদশে ভর্তি শেষ করতে হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে 

১০ আগস্ট ২০২৬, ১১:২২ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৬, ১১:২৩ AM
এসএসসির ফলাফল প্রকাশ করার পর শিক্ষার্থীদের উল্লাস

এসএসসির ফলাফল প্রকাশ করার পর শিক্ষার্থীদের উল্লাস © টিডিসি ফটো

নতুন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে ভর্তি আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান। আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ তুলে ধরে তিনি এ কথা জানান।

এ বছর সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪.০৫ শতাংশ, ২০২৫ সালে ছিল ৬৮.০৪। পাসের হার কমেছে ৩.৯৯। এ বছর সাধারণ শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে ১ লাখ ০৭ হাজার ৯৮২ জন বেশী ছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং ছাত্রের চেয়ে ১১,৪০১ জন বেশী ছাত্রী জিপিএ ৫ পেয়েছে।

আরও পড়ুন: পুরোনো পদ্ধতিতেই একাদশে ভর্তি: শিক্ষামন্ত্রী

২০২৫ সালে জিপিএ ৫ ছিল ১ লাখ ২৫ হাজার ০১৮ জন। ২০২৬ সালে জিপিএ ৫ এর সংখ্যা ১ লাখ ০৬ হাজার ৯ জন, জিপিএ ৫ কমেছে ১৯ হাজার ৯ জন। মোট প্রতিষ্ঠান বেড়েছে ৩০৩টি । মোট কেন্দ্র বেড়েছে ২০১ টি।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬