কারিগরিতে কমেছে জিপিএ ৫ ও পাসের হার

১০ আগস্ট ২০২৬, ১১:১২ AM
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড © টিডিসি ফটো

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় পাসের হার ৫৮. ২০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৩৯৫১ জন। গতবার কারিগরিতে পাসের হার ছিল ৬২.৬৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৬১০ জন। 

আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়েছে।শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ফলাফল প্রকাশ করা হলো। এর আগে সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যানরা এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন।

ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার গড় পাসের হার ৬২.২৫ শতাংশ। এরমধ্যে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় পাসের হার ৫৮. ২০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৩৯৫১ জন।

আরও খবর: পুরোনো পদ্ধতিতেই একাদশে ভর্তি: শিক্ষামন্ত্রী

গতবার কারিগরিতে পাসের হার ছিল ৬২.৬৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৬১০ জন। সে তুলনায় পাসের হার ও জিপিএ ৫ অর্জন কমেছে। এছাড়া গড় পাসের হারও কমেছে গতবারের তুলনায়। এবারের গড় পাসের হার ৬২.২৫ শতাংশ। ২০২৫ সালে ছিল ৬৮.০৪। সেক্ষেত্রে পাসের হার কমেছে ৩.৯৯ শতাংশ। দেশের ৬৫১টি কেন্দ্রে ১ লাখ ২৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬