এসএসসি ও সমমান

একজনও পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা এবার দ্বিগুণেরও বেশি

১০ আগস্ট ২০২৬, ১০:৪৭ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় একজনও পাস করেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা গত বারের চেয়ে দুই গুণেরও বেশি বেড়েছে। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

প্রকাশিত ফলাফল থেকে জানা যায়, এ বছর শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা  ৩১২টি, গতবছর এই সংখ্যা ছিল ১৩৪টি।  অর্থাৎ, এক বছরের ব্যবধানে শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ১৭৮টি। 

অন্যদিকে, শতভাগ শিক্ষার্থী পাস করেছে-এমন প্রতিষ্ঠানের সংখ্যাও গত বছরের তুলনায় কমেছে। এ বছর দেশের ৬৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে। গত বছর এ সংখ্যা ছিল ৯৮৪টি। 

ট্যাগ: এসএসসি
৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পূর্ব তিমুর
  • ২১ নভেম্বর ২০২৬
টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, পুলিশ আসার আগেই জান…
  • ২১ নভেম্বর ২০২৬
মেয়াদ উত্তীর্ণের প্রায় ১১ বছর পর শ্রমিক দলের কমিটি
  • ২১ নভেম্বর ২০২৬
খুবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ইফতেখারুল, সাধারণ সম্…
  • ২১ নভেম্বর ২০২৬
ঘরহারা পরিবার পাবে ৫০ হাজার, দুর্যোগে নিহতের জন্য ৫০, আহতের…
  • ২১ নভেম্বর ২০২৬
অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, বিচার হবে দুই আ…
  • ২১ নভেম্বর ২০২৬