মাইলস্টোন কলেজে এইচএসসিতে পাসের হার ৯৯.৮৩

১৬ অক্টোবর ২০২৫, ০৩:২৯ PM
মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের উচ্ছ্বাস

মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের উচ্ছ্বাস © টিডিসি

রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় গৌরবময় ফল অর্জন করেছে। এ বছর মোট ২ হাজার ৯৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৯৭৬ জন। সম্মিলিত পাসের হার ৯৯ দশমিক ৮৩ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৭৯১ জন শিক্ষার্থী।

বোর্ড সূত্রে জানা যায়, এবারের এইচএসসি পরীক্ষায় মাইলস্টোন কলেজ থেকে মোট ২ হাজার ৯৮৬ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ১ হাজার ৯০৯ জন ছাত্র এবং মেয়ে ১ হাজার ৭২ জন পরীক্ষায় অংশ নেন। এক হাজার ৯০৮ জন ছাত্র পাস করেছেন এবং ছাত্রী পাস করেছেন ১ হাজার ৬৮ জন।  জিপিএ-৫ পাওয়া ৭৯১ জন শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৪৪৫ জন এবং ছাত্রী ৩৪৬ জন। 

আরও পড়ুন: প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে লংমার্চ বিকেল ৫টায়

কলেজটি থেকে বিজ্ঞান বিভাগ থেকে ২ হাজার ৩৭৩ জন অংশ নিয়ে ২ হাজার ৩৭০ জন পাস করেছেন এবং অনুত্তীর্ণ হয়েছেন ৩ জন। ব্যবসা বিভাগ থেকে ৩০৫ জন অংশ নিয়ে শতভাগ করেছেন এ বিভাগের শিক্ষার্থীরা। এছাড়া মানবিক থেকে ৩০৩ অংশ নিয়ে ৩০৩ জনই পাস করেছেন।

প্রসঙ্গত, দেশে এবার ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছে ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন। পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। মোট পরীক্ষর্থীর মধ্যে ছাত্র অংশ নেয় ৬ লাখ ১১ হাজার ৪৪৭ জন, উত্তীর্ণ ৩ লাখ ৩৩ হাজার ৮৬৪ জন, জিপিএ-৫ ৩২ হাজার ৫৩ জন, ছাত্রদের পাসের হার ৫৪ দশমিক ৬০ শতাংশ। ছাত্রী অংশ নেয় ৬ লাখ ২৪ হাজার ২১৫ জন। উত্তীর্ণ ৩  লাখ ৯৩ হাজার ৯৬ জন, জিপিএ-৫ ৬৯ হাজার ৯৭ জন, ছাত্রীদের পাসের হার ৬২ দশমিক ৯৭  শতাংশ।

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950