মাদ্রাসা বোর্ডের পাসের হার ৬৮.০৯

১০ জুলাই ২০২৫, ০২:০৬ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:৫৯ PM
মাদ্রাসা শিক্ষাবোর্ড লোগো

মাদ্রাসা শিক্ষাবোর্ড লোগো © টিডিসি সম্পাদিত

চলতি বছরের দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। এতে পাসের হার ৬৮.০৯ শতাংশ। দেশে এসএসসি ও সমমান পরিক্ষার মোট পাসের হার ৬৮.৪৫।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে ধরেন বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর।

মোট পরীক্ষার্থী ২ লাখ ৮৬ হাজার ৫৭২ জন এর মধ্যে ছেলে ১ লাখ ৪৭ হাজার ২৫২ জন এবং মেয়ে ১ লাখ ৩৯ হাজার ৩২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ৯৫ হাজার ১১৫ জন। পাসকৃত ছেলে ৯৬ হাজার ৯৩৫ জন এবং মেয়ে ৯৮ হাজার ১৮০ জন। প্রত্যেকটি বাধ্যতামূলক ও নির্বাচিত বিষয়ে ন্যূনতম জিপিএ ১.০ অর্জন করেছে। 

পাসের হার ৬৮.০৯ শতাংশ। এবারের জিপিএ ৫.০০ অর্জন করেছে মোট ৯ হাজার ০৬৬ জন। এদের মধ্যে ৪ হাজার ৮৮৭ জন ছেলে এবং ৪,১৭৯ জন মেয়ে শিক্ষার্থী রয়েছে।

সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬
পছন্দের নারীকে বিয়েতে অসম্মতি বাবা-মার, গ্রামের বাড়িতে পাঠা…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ
  • ১২ অক্টোবর ২০২৬
হংকং সিক্সেসে বাংলাদেশ দল ঘোষণা, স্কোয়াডে সাব্বির
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন উপাচার্যকে ভেতরে রেখেই ভবনে তালা ঝুলিয়ে দিলেন চুয়েট …
  • ১২ অক্টোবর ২০২৬
ছেলের খোঁজে রাতে থানায় জিডি করেন বাবা, সকালে পুকুরে ভেসে উঠ…
  • ১২ অক্টোবর ২০২৬