এইচএসসির হলে স্মার্টফোন ও নকল, একই কলেজের ১০ পরীক্ষার্থী বহিষ্কার

০৪ জুলাই ২০২৫, ০৮:১২ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৯:৫২ PM
বারহাট্টা সিকেপি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র

বারহাট্টা সিকেপি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র © টিডিসি ফটো

নেত্রকোনার বারহাট্টায় এইচএসসি ইংরেজি ২য় পত্রের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। দায়িত্বে অবহেলার দায়ে হলে দায়িত্ব পালনরত ছয়জন কক্ষ পরিদর্শককেও অব্যাহতি দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩ জুলাই) বারহাট্টা সিকেপি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। তারা সবাই বারহাট্টা সরকারি কলেজের শিক্ষার্থী।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ওই কেন্দ্রে ৯ শিক্ষার্থী মোবাইল  নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। পরীক্ষা শুরু হলে অভিযুক্ত শিক্ষার্থীরা মোবাইল দেখে নকল করছিলেন। আরেক শিক্ষার্থী হাতে লেখা নকল নিয়ে এসেছিলেন। এসব অপরাধে তাদের বহিষ্কার করা হয়।

আরও পড়ুন: ৪৪তম বিসিএস: বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ১৮

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান বলেন, পরীক্ষাকেন্দ্রে নকল করার অপরাধে ১০ জনকে এই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এ সময় ৯ জনের মোবাইল জব্দ করা হয়। হলে দায়িত্ব অবহেলার কারণে দায়িত্বরত ছয়জন কক্ষ পরিদর্শককেও অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

প্রাথমিকের কারিকুলামে বিশেষ ‍গুরুত্ব পাবে স্পিকিং-লিসেনিং: …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তুলনায় বেশি আত্মহত্যা স্কুল-কলে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ছয় মাস ধরে তালাবদ্ধ বালিকা বিদ্যালয়, অনিশ্চয়তায় ২০০ শিক্ষার…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশে জনবল নিয়োগ 
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সেপ্টেম্বরের শেষ-অক্টোবরের শুরুতে আসছে ডেঙ্গুর পিক সিজন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9