আমার মৃত্যু নিয়ে অদ্ভুত গুজব ছড়ানো হচ্ছে: রুনা লায়লা

০৫ মে ২০২৬, ০৪:৩১ PM
প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা

প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা © ফেসবুক থেকে সংগৃহীত

ভারতের মিনার–ই–দিল্লি পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে বর্তমানে সেখানে রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে তার মৃত্যুর খবর। এমন খবর দ্রুত ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে ভক্ত-অনুরাগীদের মধ্যে তৈরি হয় উদ্বেগ ও বিভ্রান্তি। তবে এই গুজব সম্পূর্ণ ভিত্তিহীন বলে নিশ্চিত করেছেন রুনা লায়লা নিজেই।

আজ মঙ্গলবার (৫ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে দেওয়া এক পোস্টে রুনা লায়লা লেখেন, আমার মৃত্যু নিয়ে কিছু অদ্ভুত গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু আমি স্পষ্ট করে জানাতে চাই যে, আমি সম্পূর্ণ সুস্থ ও ভালো আছি। 

‘‘আমি সবাইকে অনুরোধ করছি, এই ধরনের পোস্ট শেয়ার করার আগে তথ্য যাচাই করে নেবেন। কারণ এ ধরনের পোস্ট শেয়ার আমার এবং আমার পরিবারের জন্য অত্যন্ত কষ্টদায়ক হয়ে ওঠে। আপনাদের সকলের জন্য রইল অনেক ভালোবাসা।’’

জানা গেছে, ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব–এর উদ্বোধনী আয়োজনে গতকাল সোমবার (৪ মে) রুনা লায়লাকে এই সম্মাননা প্রদান করা হয়। উৎসবের অন্যতম ভেন্যু ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস–এ আয়োজিত জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের জনপ্রিয় পপ, জ্যাজ ও প্লেব্যাক শিল্পী ঊষা উথুপসহ বহু গুণীজন।

সারাদেশের ২৩১৮ কলেজের অধ্যক্ষ নিয়ে সম্মিলন করবে জাতীয় বিশ্ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
বিএমইউতে আধুনিক লিভার ক্যান্সার ক্লিনিকের যাত্রা শুরু
  • ১৫ অক্টোবর ২০২৬
সোয়া লাখ টাকায় গরু কিনলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থ…
  • ১৫ অক্টোবর ২০২৬
মসজিদে ‘অনৈতিক কাজ’, সৌদি আরবে দুই বাংলাদেশি যুবত-যুবতীর মৃ…
  • ১৫ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের অনুরোধে বদলাল ম্যাচের সূচি
  • ১৫ অক্টোবর ২০২৬
ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা জাতীয় বিপ্লবী পরিষদের
  • ১৫ অক্টোবর ২০২৬